তুরস্কে অজনপ্রিয় খাবারের তালিকা করলে মাছ প্রথম স্থান অধিকার করবে! যা আমাদের জাতীয় উদ্যাপনের প্রধান অনুষঙ্গ। ধর্ম এক হলেও তুর্কিদের সঙ্গে খাবার থেকে শুরু করে জীবনাচার, সংস্কৃতি সবকিছুতেই আমাদের যোজন যোজন পার্থক্য। এখানে ঈদ উপলক্ষেও তেমন কোনো উৎসব হয় না।

প্রতিবছর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, ইস্তাম্বুল পয়লা বৈশাখে বিশেষ অনুষ্ঠান করে। এখানে যাঁরা পরিবারসহ থাকেন, তাঁরা নানা পদ রান্না করে নিয়ে আসেন। আমরা ছাত্ররা সদলবলে যোগ দিই। খাবারের সঙ্গে জমে ওঠে মায়ের ভাষায় আড্ডা।
ঈদ যে একটা উৎসবের বিষয় এটা বোধ হয় তুর্কিরা আমাদের দেখেই শিখেছে। তাই বাংলাদেশের যেকোনো দিবসে যেতে ওদের প্রচুর আগ্রহ। এবার যেমন আমার সঙ্গে রোমানিয়ার মেয়ে লাওরা, তুর্কি তরুণী হুলিয়া, আবদি পয়লা বৈশাখ উদ্যাপন করবে। ক্ষণিকের জন্য ওরাও না হয় বাঙালি হলো
লেখাটি আজকের প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় প্রকাশিত হয়েছে,
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



