
আজ সত্যিই বাংলাদেশ জিতেছে। প্রতিপক্ষ আশরাফুলের সেই শ্রীলংকা। খেলা দেখা বা ধারাভাষ্য শোনা কোনটাই নিয়মিত হয় না, সময়ের সাথে বুড়িয়ে যাওয়া এই আমার আজকাল। মেজো ভাই রীতিমতো সংসারী স্বামী ও পিতা। তবু এতদিনের আগের স্মৃতি রোমন্থন করে শিশু হতে ইচ্ছে করে। ক্রিকেট নিয়ে অতি আবেগ আর ঘুণেধরা দেশপ্রেম প্রদর্শর্ণে বিরক্ত এই আমারও ধরে আসে গলা। আমি যখন দূর দেশে ক্রিক ইনফো খুলে বসে আছি, আমার পেছনে দাঁড়িয়ে আছে এক কেনিয়ান ছেলে। কেনিয়ানদের দেখলে মনে হয়, ওরা ক্রিকেট শব্দটাকেই ভুলতে চায় ইদানিং। ক্রিকেট নিয়ে ওদের নিস্পৃতা আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। লাভ ইউ বাংলাদেশ। আই লাভিউ,

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



