void(1);
চলমান দৈনন্দিন জীবনে শরীরকে ফিট রাখার ক্ষেত্রে পেটের মেদ একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো ফিটনেস্টাকেই নষ্ট করে দিচ্ছে। এমতাবস্থায় খাদ্য নিয়ন্ত্রণ করেও পুরোপুরি কাজ হয় না। আসলে খাবারের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন কিছু ব্যায়ামের অনুশীলন করা উচিত যেগুলো সরাসরি পেটের মেদের উপর কাজ করে, সেক্ষেত্রে অনেক ভাল ফল পাওয়া সম্ভব। এরকমই ৩টি ব্যায়ামের নিচে দেওয়া হল-
বাই সাইকেল ক্রাঞ্চ:
- প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন।
- হাতদুটো মাথার পেছনে রাখুন। দুই পা সোজা করে একটু উপরে তুলুন।
- এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন।
- এসময় আপনার কোমড় থেকে উপরিভাগ বাম দিকে একটু কাত করুন।
- একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে পূণরায় করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন।
- এই ব্যায়ামটি ১ মিনিট করে প্রতিদিন ৩ বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে।
বোটিং:
- এর ভঙ্গিটা অনেকটা নৌকা চালানোর মতো।
- প্রথমে মেঝেতে বসুন।
- পা দুটো সোজা করে উপর দিকে তুলুন।
- হাত দুটো সোজা করে হাটু বরাবর রাখুন।
- কোমড় থেকে শরীরের উপরের অংশ সোজ করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সাথে সমকোণ তৈরী করে।
- এভাবে থেকে ৫ বার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
- এই ব্যায়ামটি দৈনিক ৫ বার করার চেষ্টা করুন।
প্লাঙ্ক:
- উপুর হয়ে মেঝেতে শুয়ে পরুন।
- হাতের কুনুুই থেকে কব্জি পর্যন্ত মাটিতে স্পর্শ করিয়ে এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে শরীরটাকে উপরে ওঠানোর চেষ্টা করুন।
- আপনার পেট এবং কোমড়ের নিচের পেশীগুলোকে শক্ত করে ১০ সেকেন্ড ধরে রাখুন।
- এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
- প্রতিদিন ৪ বার করে এই ব্যায়ামটি অনুশীলন করুন।
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।