somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল :অধিকার না অধিকারহরন!

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা সিনেমার যেমন গদবাধা কিছু শট থাকে তেমনি বাংলাদেশের রাজনীতির কিছু চেনা দৃশ্যপট আছে! যে সরকারি দল 5 বছর সংবিধানকে পদদলিত করে জনগণের সব ধরনের অধিকার ক্ষুন্ন করে, প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ের মত সংবিধানকে কাটাছেঁড়া করে, নির্বাচনের আগে তারাই আবার খুব "সাংবিধানিক নাগরিক "বনে যান। আর বিরোধীদল, যাদেরকে জনগণ ভোট দিয়ে বিরোধীদল বানায় সংসদে না গিয়ে ট্যাক্স মুক্ত গাড়ি আমদানির জন্য, তারা নির্বাচনের আগে হয়ে উঠেন "অধিকার সচেতন "।দিনের পর দিন হরতাল ডেকে জনগনের জন্য তাদের যে দায়িত্ববোধ সেটা ষোলোআনা পূর্ণ করেন। সাংবিধানিক, গনতান্ত্রিক অধিকারের নামে তারা এই "গনতান্ত্রিক দস্যুপনা "চালান। চাই সেটা যে দলই হোক না কেন।  জীবন্ত মানুষ পুড়িয়ে তারা কার অধিকার রক্ষা করেন বিষয়টা গবেষণা সাপেক্ষ। কিন্তু ঘুরেফিরে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দেয় -হরতাল গনতান্ত্রিক অধিকার কিনা? আর যদি কখনো বা থেকেও থাকে বর্তমানে তার সেই আবেদন আছে কিনা? নিচে একটি পরিসংখ্যান দিচ্ছি, প্রত্যেকে নিজের মতামত জানাবেন। এত রক্তের বিনিময়ে আমরা কি এমন মহার্ঘ বস্তু পেয়ে যাচ্ছি!      
এ বছর হরতালপূর্ব সহিংসতায় -
আহত :681
নিহত :17
গাড়ি পোড়ানো -118
গাড়ি ধংস -306
এই হল হরতাল পূর্ব!!! হরতালের জন্য রাখল কী?
(কালের কন্ঠ - 6/10/13)
এছাড়া 1991 থেকে এদেশে গনতান্ত্রিক (?)সরকার দেশ পরিচালনা করছে।এসব টার্মে রাজনৈতিক সহিংসতায় মারা যায় -
1991-96:174 জন
96-2001:767. জন
2001-06:1003 জন
07-09( তত্ত্বাবধায়ক) 11 জন
09-2013:564 জন
এত মৃত্যুর বিনিময়ে কী পেলাম? স্বাধীনতা? অর্থনৈতিক মুক্তি? না ঘোড়ার ডিম? কী? এককালে দেব -দেবিদের সামনে মানুষ বলি দেয়া হত, বর্তমান রাজনৈতিক নেতারা কী রাক্ষুসে দেবতা? এত রক্তের প্রয়োজন হয় কেন?
(কালের কন্ঠ -6/10/13)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

×