somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্লীলতা-অসভ্যতার নতুন চারণভূমী : বাংলা নাটক

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, বলতো! তোমার এক্স হাজব্যান্ডের সাথে ব্রেকআপ হল কেন?
পাশে বসা ছয় বছরের নিতি মাকে সাথে সাথেই প্রশ্ন করল, মা! এক্স হাজব্যান্ড কী??
মা কিছু না বলে টিভি অফ করে চলে গেলেন!!

হ্যাঁ! এমনটাই ঘটছে আমাদের টিভি নাটকে। সামাজিকতার আবরণ ভেঙে "সাহসিকতার" আবরণে আবৃত হচ্ছে! আর আমাদের বারটা বাজাচ্ছে।উঠতে বসতে এক্স হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড জপছে। বয়ফ্রেন্ড শব্দটা ঠিক কী কারণে হটাৎ ডিভোর্স পেল বুঝলাম না।  তবে মনে হয় এর অন্যতম কুশিলব,  গাধানাট্যকাররা ! হ্যাঁ, গাধা ছাড়া আর কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না। যে ছেলেটা স্কুলে - গরুর চারটি ঠেং আছে, এর গোবরের রঙ কালো, ইহা একটি গৃহপালিত পশু -এই রচনা লিখতে পারত না, পরীক্ষায় ছক্কা মারত। সে এখন রীতিমতো নাট্যকার!! এর থেকে জাবর কাটা ঘাস ছাড়া আর কী আশা করা যায়?

প্রয়াত হুমায়ূন আহমেদ তার কোন এক বইয়ে লিখেছেন : মধ্যবিত্ত বাঙালির মদপানের সুচনা হয় অন্যের পয়সায়, প্রেমের শুরু কাজিন থেকে আর প্রথম যৌনতা কাজের মেয়ের সাথে! এর সাথে এখন একটি বাড়াতে হবে : প্রথম চিত্র পরিচালনা প্রেম বিষয়ে।

বেচারা গাধানাট্যকারকে দোষ দিয়েই বা লাভ কী। ব্যাঙের ছাতার মত গজিয়েছে টিভি চ্যানেল (এর পুরোপুরি কৃতিত্ব অবশ্য "মিডিয়াপ্রিয়" আওয়ামী সরকারের) । হেনতেন উপলক্ষে এরা প্রতিযোগিতার আয়োজন করে। গল্প প্রতিযোগিতা। পুরস্কার? সেরা তিন গল্প দিয়ে চ্যানেল মালিকের চুরি হওয়া লোটা ফিরে পাওয়া উপলক্ষে নাটক নির্মিত হবে!!! উদীয়মান নাট্যকাররা তখন ভেল্কী দেখান, অতীত জীবনে করা লুচ্চামিগুলোকে মোডিফাই করে একখান নাটক খাঁড়া করে ফেলেন!! হা হা।

এক সময় বাংলা ছবির "মহিলারা" পরিচিত ছিলো আটার বস্তা হিসেবে! এখন এই আটার বস্তার আনাগোনা নাটকেও শুরু হয়ে গেছে। গুণেমানে নাটক-চলচ্চিত্র এখন একাকার হয়ে গেছে, শুধু চৌধুরী সাহেব ডায়ালগটা ছাড়া! লোটা-বদনার মডেলরাও অনায়াসে ঢুকে পড়ছে অভিনয়ে। এদের দেখলে মনে হয় একে ঠোঁটকাটা রোগের মডেল হিসাবে ভাল মানাতো!! দাঁতের এমনই বাহার!!!

ছোট্টবেলা বিনোদনের অন্যতম উপায় ছিল একসাথে বসে নাটক দেখা। কী ছিল না এতে?? শিক্ষা, হাস্যরস, সামাজিক অবক্ষয় ও সিজনাল টপিক কেন্দ্রিক মজার মজার নাটক। আর এখন??
একা একা দেখলেও ভয়ে ভয়ে থাকতে হয় কখন না জানি খাবলা-খাবলি শুরু হয়ে যায়!!!

একজন "ফেমাস" অভিনেতার কথা না বলে পারছি না। তাহসান। এই লোকের ব্যাক্তিজীবন সম্পর্কে আমি কিছুই জানি না, তবে তার নাটকগুলো দেখে মনে হয় এই লোক ঘসাঘসি ছাড়া কিছুতেই "স্বাদ" পায় না। মহান প্রেমের নাটক করার জন্যই যেন তার এখানে আসা!! আরে রুচি বদলানোর জন্যও তো মানুষ মাঝে মাঝে টপিক চেঞ্জ করে, নাকি?? হাতাহাতি কত আর মজা লাগে??

এতসব কিছুর মাঝেও কিছু প্রতিভাবান ভালো নাট্যকার আছে যাদের ফলে এখনও এটা দেখতে সাহস করা যায়। কিন্তু যে দ্রুত গতিতে "সমাজকেন্দ্রিক" নাটক "শরীরকেন্দ্রিক" হয়ে যাচ্ছে, বেশিদিন লাগবে না সুড়ুত করে তা শরীরের বিশেষ অঙ্গে ঢুকে যেতে! আশা করি কখনোই সে সময়টুকু না আসুক।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

×