somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েটে আছি ....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু হাদী কে দেখেছি দুপুরে সিঙ্গারা খেয়ে প্রায় অর্ধেক অনার্স লাইফ কাটিয়ে দিয়েছে। স্বাস্থ্য বলতে লিকলিকে শরীর আর ছয় ফিটের দেহখানায় কেজি পঞ্চাশেক হাড্ডি মাংসের মিশেল।
এখন ও ভালোই আছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট। বাম ছাত্র রাজনীতি করায় ওর সকালের নাস্তা দুপুরে গড়াতো আর দুইটা সিঙ্গারা মেরে দিয়ে পকেটের টাকাটাও বাচিয়ে নিতো। ডায়েটের কোন নাম গন্ধও ওর মাঝে ছিলোনা আর সার্জেন্টই বা হবে এইরকম চিন্তাও ছিলোনা তবে লিকলিকে শরীর খানা আমাদের মতো মুটকোদের জন্য হিংসারই বটে।

কখনো কখনো ভেবেছি একটা রিস্ক নিবোই নিবো
ডায়েট টা শুরু করবোই করবো।

এইতো সেদিন ভাবলাম শুরু করে দেয়, দুপুরে যেহেতু বাসায় বউ নেই হোটেলে খেতে হবে। ভাবলাম বাড়তি টাকাটাও বেচেঁ যাবে ডায়েট টাও শুরু হয়ে যাবে।

গেলাম কানু মামার হোটেলে।
হোটেলে ঢুকার পথেই গরম গরম পুড়ি রাখা দেখতে ভালোই লাগছিলো ভাবলাম একটা হাতে নিয়ে খেতে খেতে যায় আর বসে বসে আর একটা খেয়ে চলে আসবো।
প্রথম টা শুধু শুধু খেলাম পরের একটা একটু মাংসের জোল/ ছালুন দিয়ে মুখে দিতেই কেমন অমৃত অমৃত লাগলো তাই ভাবলাম ধুর প্রথম দিন এতো কম দিয়ে ডায়েট শুরু করা উচিত হবেনা বাসায় গেলে আবার ক্ষুধা লাগতে পারে তাই আরো দুইটা মেরে দিলাম নিমেষেই।

তারপর ভাবলাম উঠে যায় কিন্তু কানু মামা বললো এখন কম কম আসেন কি ব্যাপার ? বললাম ঐ যে বন্ধুরা খাওয়া কমিয়ে দিছে সাথে সাথে আমিও চেষ্টায় আছি আরকি।
কিন্তু মামা বললো আজ একটা স্পেশাল আইটেম আছে দুপুর টা এখানেই মেরে দেন, আমি বললাম দিলাম তো মামা দুইটার জায়গায় চারটে মেরে।
মামা বললো, এতো বড় দেহে এগুলান দিয়ে হয়না,
বসেনতো আমি দিচ্ছি। ভাবলাম থাক এতো করে যখন বলছে এক প্লেট মেরেই দেয়। না হয় রাতটাও চলে যাবে বাসাই যেহেতু বউ নেই। তবে এক প্লেটের বেশি না।
নো কম্প্রোমাইজ ডায়েটের ক্ষেত্রে।

মামা টাকি মাছের ভর্তা আর বেগুনের ভাজি নিয়ে আসছে, গরম ভাত ধোয়ার সাথে সাথে ঘ্রাণ উঠছে।
এইত্তেরি, মামা একটা লেবু দেও দেখি।
নিমিষেই প্লেট খালি। ভাবলাম উঠি, পাশ ফিরতেই দেখি মামা আরেক প্লেট ভাত আর দেশী মুরগার রান নিয়ে দাড়ানো।(মুরগা বললাম মামা বললো তাই)
উঠা যাবেনা মামার কড়া আদেশ খেতেই হবে আমি বললাম মামা সম্ভব না ডায়েটে আছি।
মামা বলে ডায়েট ফায়েট এগুলো এই বয়সে বাদ দেন কয়দিনের জীবন।
আমিও বলি কথা তো সত্যেই, না হয় কালকে থেকেই শুরু করবো ডায়েট।
মামা দেখি আরো এক প্লেট ভাত নিয়ে হাজির আমি বললাম মামা কি শুরু করলেন ? আর চলবোনা কোনভাবেই ফেরত নিয়া যান এইটা।

মামায় কিনা বলে, স্পেশাল আইটেম তো এখনো রয়েই গেছে, সমুদ্রের মাছ। আমি কইলাম আজ এগুলান কই থাইকা আনছেন?
মামা কয় একটা অনুষ্ঠানে দেওয়ার কথা ছিলো অনেক কষ্টে জোগাড় করা ওদের আয়োজন কমে যাওয়ায় বাড়তিটা আমার স্পেশাল কাষ্টমারদের জন্য। কোনমতে আরেক প্লেট খেয়ে পালিয়ে আসলাম বাসায়।
নাহ একটু বেশিই হয়ে গেছে পানিটাও খেয়ে আসতে পারলাম না ভালো ভাবে। ভাবলাম ফ্রিজ থেকে পানি খাই খেতে গিয়ে দেখলাম ফ্রিজে দই মিষ্টি রাখা তো কি আর করা একটু দই আর একটা মিষ্টি মেরে দিলাম হজমের গতি তরান্বিত হবে ভেবে।
খেয়ে একটু বিছানায় গা টা এলিয়ে দিলাম। ঘুম ভাঙ্গলো তখন বিকেল পাচঁটা তিরিশ বউ বাসায় এসে হাজির সাথে পুটলা পুঁটলি। বাপের বাড়ি থেকে আসার সময় যা থাকে আর কি।
ব্যাগ থেকে একটা একটা নামিয়ে রাখছে আর বলছে তোমার শাশুড়ি খুব কষ্ট করে তোমার প্রিয় মাংসের পিঠা বানিয়ে দিছে গরম গরম খাও নয়তো কোন স্বাদই পাবা না।
আমি বললাম হবে না আমার দ্বারা। সে বললো তা হবে কেন শাশুড়ি কষ্ট কইরা বানাইছেনা, এটা তো ভালো লাগবোই না। এটাতো আর বন্ধুর বাসায় বানানো না যে ভালো লাগবে আর খেয়ে এসে বাসায় বলবা অমৃত অমৃত।
আমি চিন্তা করলাম কি এমন হবে আজ আর ডায়েট না করলে বরং বউ রাগ করলে আবার খরচ বেড়ে যাবে।
সুতরাং চপাট চপাট করে আরো পাচঁটা পিঠা গলাধঃকরণ প্রিয় পিঠা বলে কথা।
মনে মনে ভাবলাম গুষ্টি কিলাই ডায়েটের।

খানিক পরেই দেখি বউ গরুর ভুড়ি ফ্রিজ থেকে নামিয়ে চুলোয় গরম দিচ্ছে আর বলছে রাতে চালের রুটি বানানো হবে।
আমি ভাবলাম ডায়েটের শ্রাদ্ধকার্য তাহলে রাতেই সেরে নেওয়া যাবে।

দুর শালার ডায়েট ....

কি ভাবছেন কেমনে কি ? আমি বলি রিস্ক একটা নিবোই নিবো ......
আবার বউ বাপের বাড়ি গেলেই শুরু করুম কানু মামার হোটেল থেকে শরীর টা তো বন্ধু হাদীর মতো হতেই হবে, কি বলেন ?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×