জিনিসটা ভাবতে খুবই খারাপ লাগে। ১৯৮২ সালে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে সিনেমা তৈরী হয়েছে, পাকিস্তানে ১৯৯৮ সালে পাকিস্তানের জাতির পিতা মুহম্মদ আলী জিন্নাহকে নিয়েও সিনেমা তৈরী হয়েছে। বলা বাহুল্য জাতির পিতার প্রতি প্রতিটা জাতিরই অন্যরকম চেতনা ও আন্তরিক অনুভূতি কাজ করে। দুর্ভাগ্যবশত হলেও সত্যি বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন সিনেমা তৈরী হয়নি। মাঝখানে ডঃ(!!!) মাহফুজুর রহমান এটিএন টেলিভিশনের ব্যানার থেকে একটা ডকুমেন্টরি ক্লিপ্সের মতো কিছু একটা বানাতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও জাতির পিতাকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চাওয়া ছাড়া বেশি কিছুই করা হয়নি। আফসোস জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কোন সিনেমা তৈরী হয়নি। সিনেমা বানিয়ে সবাই ব্যবসার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক, তবে সেটাকে নিয়ে বিকৃত বা বাড়াবাড়ির কোন অধিকার কারোর নেই।
তাঁর পরেও অনেক রাষ্ট্রনায়ক এসেছেন অস্বীকার করি না, তাদের মাঝে কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ তাও অস্বীকার করি না তবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে কোন রাষ্ট্রনায়কের তুলনা করা স্রেফ বোকামী। তিনিই বাংলাদেশের জাতির পিতা এ নিয়ে যারা সন্দিহান, তাদের সত্যিকারেই বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিৎ। কেউ কেউ আব্রাহাম লিঙ্কন হয় কিন্তু কেউ জর্জ ওয়াশিংটন না।
আমাদের সত্যিকারের সমস্যা আমরা নিজেদের নিয়ে তুষ্ট নই। অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে সত্য কাহিনীভিত্তিক জীবনীমূলক সিনেমা চাই।
হিরো মানেই সাকিব খান, এই নীতিতে যেন মূল চরিত্রে তাকে মনোনীত করা না হয়, আমরা চাই আন্তর্জাতিক মানের সিনেমা যা পুরো বিশ্বকে কাঁপাতে পারে। সমৃদ্ধ ইতিহাস, বিশ্বকাঁপানো মহান নেতা যখন আছেনই, তখন কেন বিশ্বমানের সিনেমার আশা আমরা করতে পারি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


