somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগদ্যঃ লাইক কথন

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ভাই আপনি উনার পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, আমারটায় করেন না কেন?
-আমি কার পোস্টে লাইক দিব না দিব সেটা আমার ব্যাপার।
-কিন্তু আপনি তো আমার কাছের লোক, আপনি আমাকে দিবেন না?
-ফেসবুকে বসলে সবাই-ই এক হয়ে যাই, কাছে দূরের ব্যাপার নাই।
-তারপরেও থাকে না, ছোট ভাই ব্রাদার মানুষ।
-আমার লাইক কি খুব জরুরী?
-জ্বি তা না। আপনি উনাকে দেন, আর আমাকে দেন না তো তাই বললাম আর কি!
-আচ্ছা এখন থেকে আপনার পোস্টেও লাইক দিবো।


এই বলে সাইফ রুদ্রের সব পোস্টে লাইক দেওয়া শুরু করলো। একটু পরে রুদ্র আবার সাইফকে নক করে বললো,

-ভাই এটা কি করলেন?
-কেন কি হয়েছে?
-অফিসের বস আমাকে থাপ্পড় মেরেছে, এটা পোস্ট দিলাম, কেউ লাইক দেয়নি, আর আপনি দিয়ে বসলেন?
-কেন ভাই, কেউ না দিলে যে আমি দিতে পারবো না এমন কোন কথা আছে?
-না তা নেই, কিন্তু আপনি এটা করলেন কিভাবে? আমার মান সম্মানের উপর আঘাত!
-কেন আপনিই না একটু আগে বললেন লাইক দিতে। তাই দিলাম। কেন খুব বেশি পড়ে গেছে লাইক?


রুদ্রের সাথে কথা বলতে বলতেই সাইফ রুদ্রের পুরনো পোস্টগুলোতে আবার লাইক দেওয়া শুরু করলো, লাইক দেওয়ার মাঝখানেই আবারো রুদ্র নক করে বসলো চ্যাটবক্সে,

-আরে ভাই আবার কি করলেন?
-কেন?
-আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিলো আর আপনি এটা পছন্দ করলেন?
-আপনি না একটু আগেই লাইক দিতে বললেন?
-আপনার বিবেক বলে কিছু নেই?
-কেন থাকবে না। লাইক তো আমি আপনার জন্য দেইনি, দিয়েছি আপনার স্ত্রীর জন্য।
-মানে?
-মানে একটা পেইন ক্যারেক্টারের সাথে না থাকাটাই তো ভালো। তাই না!

এরপর আবারো সাইফ একাধারে রুদ্রের পুরনো পোস্ট ঘাটতে ঘাটতে সমানে সব পোস্টে লাইক দিতে থাকলো। এবার রুদ্র হুঙ্কারের ইমোটিকনস দিয়ে চ্যাটবক্সে নক করলো,

-ভাই হচ্ছে টা কি? আর কত?
-কেন ভাই? কি হয়েছে?
-আমার বাবা মারা গেছিলো, সেটা পোস্টে জানিয়েছিলাম, আর আপনি সেটাতে লাইক দিয়ে বসলেন?
-কেন ভাই এতে সমস্যা কি? আমি আপনার প্রতি সমবেদনা জানালাম।
-ওটা তো কমেন্টেও করতে পারতেন, সবাই তো কমেন্টেই সমবেদনা জানালো।
-না না, লাইক হলো সহমত ও সমবেদনার প্রতীক।
-এত কিছু বুঝেন, আর কোথায় লাইক দেওয়া লাগবে, কোনটায় লাগবে না এটা বুঝেন না! থাক আপনার আর লাইক দেওয়া লাগবে না।
-আহ! ভাই বাঁচালেন।
-আপনাকে ফ্রেণ্ডলিস্টেও রাখবো না।
-ওহ হো! শুকরিয়া। এত খুশি কই রাখি।
-আপনি আমার সরলতার সুযোগ নিয়ে ছিনিবিনি খেলেছেন, আপনাকে ব্লক করে দিবো।
-আমি তো ভাই পুরুষ, আপনিও পুরুষ। আপনাকে নিয়ে ছিনিবিনি খেলার কি আছে?

সাইফের লাস্ট মেসেজটা শেষপর্যন্ত আর রুদ্রের কাছে পৌছায়নি। তার আগেই রুদ্র তাকে ব্লক করে দিলো। পুরুষ হয়ে পুরুষের ছিনিবিনি কিভাবে খেলতে হয় সেটা তার আর জানা হলো না। লাইকগুলোও আর লাগাতার দেওয়া গেলো না।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×