বছর ঘুরে এলো আবার রমজান,
আকাশে খুজিয়া দেখে চিলতে খানি চাঁন,
মসজিদে ছুটিছে তব মুসুল্লী গণ,
আত্মশুদ্ধি এবার হবে করেছে যে পণ,
জমেছে ভীড় আজ বাজারে বাজারে,
সেহেরী ইফতারে বসবে মিলিয়া সকলে,
চেয়ে থাকে জোড়া চোখ খাবারের আশায়,
এত কাছে তবুও আজ খেতে আছে দায়,
ক্রোধ, রাগ, হিংসা দিয়া আজ বিসর্জন,
পূন্যের আশায় আজ ছুটছে সবাই সর্বক্ষণ,
সওয়াব পাবার আশায় ব্যস্ত আজি পাপী,
ক্রন্দনে পড়িছে লুটায়ে শত বান্দা-বান্দী,
পড়ছে তারাবী নামায আর রাখছে রোযা,
সুর মিলিয়ে তেলাওয়াত করছে খোদার প্রজা,
সারাবছর নেই যে মুখে, আল্লাহ খোদার নাম,
রমজানেই কিছু মিলে যদি খোদার ইনাম।
সবাইকে মাহে রমজান উপলক্ষে আমার পক্ষ থেকে দুর্বল পদ্যের শুভেচ্ছা। সামহোয়ার ইন ব্লগের প্রতিটি ব্লগারদের জন্য রইলো রমজানের উষ্ণ শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


