somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কি উৎসর্গ করিলে মা তুমি !!! বাধিলে আশোধযোগ্য ঋণে, এই অধম আমায়

১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি ব্যস্ততার মাঝেও সামুতে ঢুকে দেখি সবাই মাকে নিয়ে লিখছে, সবার মা তার তার কাছে পৃথিবীর সেরা মানুষ। আসলে পৃথিবীর সব মা শ্রেষ্ট মা। এই দিবসটা আসলে আলাদা করে পালন করার ইচ্ছে কখনও হয়নি। মাকে ভালবাসা জানানোর জন্য একটি মাত্র দিন আমি কোন ভাবেই মেনে নিতে পারিনা। আমেরিকার ভার্জিনিয়ার অ্যানা জারভিস, যার ছয় বছরের প্রচেষ্টায় ১৯১৪ সালে তার মায়ের স্মৃতি মুলক এই দিবস কে ছুটীর দিন হিসাবে গৃহীত হয়েছিল যা পরবর্তীতে একটি দিবস হিসাবে সারা পৃথিবীতে গৃহিত হয়। যদিও এই দিবসের বানিজ্যিক ব্যাবহার দেখে তিনি নিজেই খুব হতাশ হন। আমার কাছে ৩৬৫ দিনই মা দিবস। সো, আলাদা ভাবে পালন করার কোন ব্যাপার দেখিনা।

মাঝে মাঝে আমার মায়ের ডেডিকেশন নিয়ে ভাবি, হিসাব মিলাতে পারিনা। কত পরিশ্রম করে গেছে সারাটা জীবন, নিজের সখ, আহ্লাদ, স্বপ্ন বলে কিছু ছিলনা তার। মানে আমরা ভাই বোন কখনও দেখিনি। আমি যখন খুব ছোট তখন দেখেছি আমার খালাদের মত আম্মার মাথার চুল ছিল প্রায় হাটু সমান ঘন কাল এক রাশচুল। আম্মার পিছনে এসে ছুলের ভিতরে আমার ছোট্ট মাথা লুকিয়ে রাখতাম। আম্মা ছিলেন যেমন উঁচু লম্বা তেমন সুন্দরী, কিন্তু তার কখনও ছিলনা কোন আবদার আমার আব্বার প্রতি। অযত্ন-অবহেলায় আজ তার সেই চুল হারিয়ে গেছে, হারিয়ে গেছে জৌলুস। স্বল্প বেতনে চাকরী করা আব্বার উপর হয়ত চাপ হয়ে যাবে বলে কখনও তার মনের ইচ্ছে প্রকাশ করেনি। কখনও সাজতেও দেখিনি তাকে আর আমার দেওয়া গহনা পরার আগে, মনে পড়েনা আম্মাকে আমি কখনও গহনা পরতে দেখেছি। পার্শবর্তী নিজের বাপের বাড়ি ছাড়া আর কোথাও কখনও যায়নি আমাদের ছেড়ে। নিজের ভাইগুলো মানুষ না হওয়াতে আম্মার একটা ভয় ছিল তার ছেলে দুইটিও বুঝি মামাদের মত হবে। মফস্বলের পরিবেশে আমাদের বড় করে তোলা তার জন্য ছিল একটা চ্যালেঞ্জ। আমরা দুই ভাই যেন বিকালে বা ছুটীর দিনগুলোতে এলাকার ছেলেপেলে দের সাথে না খেলতে যাই সেজন্য আম্মা ঘরের ঊঠানে আমাদের সাথে খেলত বিভিন্ন প্রকার খেলা- যেমনঃ দড়িলাফ, লাটিম, মার্বেল, ঘুড়ী উড়ানো। এমনকি আম্মা আমাদের ঘুড়ির সুতায় মাঞ্জাও মেরে দিত। একটা সময়ের জন্যও চোখের আড়াল হতে দিত না আমাদের দুই ভাইকে। আর আব্বাতো সারাদিন, স্কুল, টিউশনি পরবর্তীতে ছোটখাট ব্যবসা নিয়ে ব্যাস্ত থাকত আমাদের দিকে খেয়াল রাখার অতটা সময় পেত না।

আর একটি দৃশ্য এখনও আমার চোখের সামনে ভাসে। আমরা থাকতাম ছোট্ট একচালা এক মাটির ঘরে । বর্ষাকালে অতি বৃষ্টিতে আমাদের ঘরের মেঝে পানিতে ডুবে যেত। পানি নেমে গেলে মেঝেতে প্যাচ পেচে কাদা জমে থাকত যার মধ্যে কিল বিল করত জোঁক ও কেঁচো। আমরা পিঠাপিঠি ছোট তিনভাই বোন ভয়ে খাটের ঊপর বসে থাকতাম জড়াজড়ি করে। আম্মা সেই কাদার মধ্যে বসে রান্না করত, হাটাচলা করত, আমাদের বাথরুমে নিয়ে যেত কোলে করে। আমাদের মুখে তুলে খাইয়ে দিয়ে, তারপর যেত গোসল করতে। তিন ভাইবোন দেখতাম জানালা দিয়ে, কলপাড়ে আম্মা হাত দিয়ে টেনে টেনে পা থেকে জোঁক ছাড়াচ্ছে। এই দৃশ্যটা আমি সারা জীবন ভুলবনা।

একবার আম্মার বুকে পান বা সুপারী বেধে এক ভয়ংকর অবস্থা। নিঃশ্বাস নিতে পারছে না। আমরা ভাবলাম আম্মা বুঝি মারা যাচ্ছে। আমি আম্মার হাতটা আমার গালের সাথে সজরে চেপে ধরে রাখলাম। আম্মা সুস্থ হল, কিন্তু আমার হাত সহজে কেউ ছাড়াতে পারল না।

যখন বড় হলাম, কলেজে ভর্তি হয়েছি, আম্মা আমাকে বলল শার্ট ইন করে পরিপাটি হয়ে যেতে। মাঝে মাঝে টাইও পরতে বলত। আম্মাকে যেহেতু যমের মত ভয় পেতাম, যা বলত তাই মেনে চলতাম। সো বন্ধুরা টিটকারী মারলেও সেই কলেজ থেকেই আমি ছিলাম হ্যান্ডসাম শুকনা বাবু।

ইঊনিভার্সিটি পাশ করে স্কলারশীপ পেয়ে বাইরে চলে যাচ্ছি। মফস্বলের সেই বাস কাঊন্টারে আমার আব্বার হাউমাউ কান্না। কিন্তু আম্মা কঠিন, সে বলল আমার ছেলে বড় ডিগ্রী নিতে যাচ্ছে এখানে কান্নার কি আছে। আমাকে জড়িয়ে ধরে ছলছল চোখে বিদায় দিল। আমিও বেশী করে মায়ের গায়ের ঘ্রাণটা নিয়ে নিলাম। আই ঘ্রান ছেড়ে আমার দীর্ঘদিন ভিনদেশে থাকতে হবে। একবার অনেক অসুস্থ হয়ে পড়লাম, বিদেশের মাটিতে ভাল শশ্রুষা পাওয়া কঠিন, রাতে বিছানায় ছটফট করতাম আর ভাবতাম একটি বার যদি আম্মার গায়ের ঘ্রাণটা পেতাম তাহলে সুস্থ হয়ে যেতাম। তখন সঙ্কল্প করেছিলাম, যখন দেশে যাব তখন আম্মার একটা শাড়ি নিয়ে আসব সাথে করে যদিও সেটা করা হয়নি আর।

আমার আম্মা সম্রাট নেপোলিয়ন কে ভুল প্রমান করেছে। সম্রাট নেপোলিয়ন বলেছেন, ‘যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।’ আমার আম্মা বেশী শিক্ষিত না, কিন্তু তিনি সংকল্প নিয়ে তার সব সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। তার মেয়েরা সরকারী চাকুরি করে, তার ছেলে এই আমি জাতিসংঘ, বিশ্বব্যাংকে স্যাটেলাইট-জি আই এস এর এক্সপার্ট হিসাবে দেশ বিদেশে চাকুরি করি। আর তার ছোট ছেলেটা এখন কলেজে পড়ে।

মাঝে মাঝে ভাবি, কিভাবে নিজের শখ, ভালোলাগা বিসর্জন দিয়ে আমার মা তার সন্তান দের গড়ে তুলেছেন, তার স্বপ্নকে সত্যি করেছেন !!!! মনে মনে বলি, "এ কি উৎসর্গ করিলে মা তুমি !!! বাধিলে আশোধযোগ্য ঋণে, এই অধম আমায়" হয়তো কিছুদিনের মধ্যে আমার মা রত্নগর্ভা মা হিসাবে পুরস্কার পাবেন। এমন মায়ের সন্তান হয়ে নিজেকে খুব গর্বিত মনে হয়।

বয়সের ভারে মা কিছুটা রুগ্ন হয়ে পড়েছে, বাসা বেধেছে শরীরে অনেক রোগ। আগামী শুক্রবারে তার চোখের অপারেশন। এই মা দিবসে সকল ব্লগার ও পাঠকের কাছে অনুরোধ রইল-আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×