somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহনামা :!> !:#P :-&

১৮ ই মে, ২০১২ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক অনেক দিন আগে

একটা সময় ছিল যখন ছেলের বাবা,মা,দাদা,দাদী,চাচা,চাচী,মামা,মামী সহ যাদেরকে তল্লাতে পাওয়া যেত সকলে মিলে একটা হারে রে রে মুডে কন্যার বাড়ীতে হামলে পড়াটা ছিল বিবাহের এক অতি আবশ্যক অংশ। আধা হাত ঘোমটা দিয়ে আসা কন্যাকে কিছুক্ষনের মধ্যেই ঘোমটা নামাতে হত যাতে দাদী কাট্যাগরির মহিলারা পুংক্ষানুপুংখরূপে মেয়ের চুলের রূপ বিচার করেত পারেন। ছেলে প্রথম দফায় কন্যা দেখার সৌভাগ্য লাভ কমই করত। যদিওবা যাওয়া হত কন্যা দেখার জন মাথাটা উঁচু করাটা মুরুব্বি শ্রেনীর সামনে যেন অসংবিধানিক hoye দাঁড়াত। হৈমন্তীদের সাদাকালো একটা ফটোই রাতের ঘুম হারাম করতে পর্যাপ্ত বলে ধরা হত। কালেভদ্রে কোন মামী বা ভাবী যদি কোন সংলাপের আয়োজন করতেন সখানে হবু বর কনের জড়তা দেখ জড় পদার্থেইও “হা হা প গে” টাইপ ইমোশন দিত।

এখন

বর্তমানের বাবা-মায়েরা ছেলে মেয়ের বন্ধুর মত হন। তারা সর্বাত্নক চেষ্টা করেন বর কনেও যাতে বন্ধু হয়। এই সময় তারা ভার্সিটি অথবা মৃদু আলোর কোন রেষ্টুরেন্টে দেখা করতে পারেন।ফোন নম্বর নেওয়াটাও পাপ বলে গণ্য করা হয় না। রাতভর কথা বলে তারা বন্ধুত্ব আরও ঘনিষ্ট করেন।মেয়ের কিছু বান্ধবীকে চাইনিজ,ফুচকা চটপটির ভূরিভোজনের মাধ্যমে ছেলে বন্ধুত্বের (!) দাবি পূরণ করে। এক পর্যায়ে সকলের যখন মনে হয় “ম্যালা দিন বিয়া খাই না”, তখন অতি ধুমধাম করে দুই বন্ধুর বিয়ে দেওয়া হয়। জীবিত জীবনের সমাপ্তি।

অনেক অনেক দিন পরে

মার্ক জুকারবার্গের দোয়াতে,এইটা বুঝতে সংসদে যাইতে হয় না যে, সামনের দুনিয়া সোস্যাল নেটোয়ার্কের দুনিয়া। বাংলার আকাশে বাতাসে তখন 3G এর ঘনঘটা। তখনকারসময় একটা পারিবারিক বিয়ে যদি দৈবক্রমে হয় তার নীলনকশা নিন্মোক্ত–

বরের মার স্ট্যাটাস- “ছেলে চাকরি পাইেছ, লুকিং ফর ছেলের বউ”

কনের মার এক লাইক সহ কমেন্ট- “মেয়ে আমার ফাইনাল ইয়ারে লুকিং ফর ভালু ছেলে।”

বরের মা-“মেয়ের ফেবু একাউন্ট দাও”

কনের মার দেওয়া লিংকে যেয়ে প্রোপিকটা দেখে ছেলের মার, ছেলের বাবা ও ছেলের ওয়ালে পোষ্ট- “তাড়াতাড়ি অনলাইনে আইস”।

সবাই চ্যাটের মাধ্যমে মেয়ে দেখার দিন ঠিক করার পরে কন্যার মাকে ম্যাসেজ পাঠায়ে দিলেন। ওই দিকে বর বারংবার কনের প্রোফাইেল উঁকি মারেন সব কিছু হাইড থাকা স্বত্তেও বর মেয়ের প্রোফাইল পিকচারের দিকে তাকিয়ে সারা রাত পার করলেন।

এরপর কনে দেখা পর্ব শেষে মা ছেলেকে বললেন, তুই ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠা।

এরওপর তারা চ্যাটের মাঝে হারিয়ে একজন আরেকজনকে খুঁজে পেল। অবেশেষ বর কনের বিয়ের একটা ইভেন্ট খুলে সবাইকে বউভাতে আসার আমন্ত্রন জানানো হল। মঞ্চে বসে কনের স্ট্যাটাস, “getting married.Thx to mom and dad”।বহু ফটো আপলোড হল,ট্যাগ হল।বর কনের ওয়াল কানায় কানায় দোয়ায় আশির্বাদে পূর্ণ হল।সকল রীতি শেষে বর বাসর ঘরে ঢুকে যেইনা কনের ঘোমটা নামালো কনের প্রথম কথা, “তোমার রিলেশনশিপ স্ট্যাটাস এখনও সিঙ্গেল ক্যান?” :-@ :-@
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১১
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×