somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কোন দলের নই;আমি শান্তির দলের

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনিও যেমন বাংলাদেশের নাগরিক,তেমনি আমিও। তফাৎ হল কিছু মুষ্টিমেয় মানুষ দেশের সেবা করার নামে নিজেদের আখের গুছানোতে ব্যাস্ত সেটা হয়তো আমি কিংবা আপনি নন। মুষ্টিমেয় মানুষ গুলো এই দেশ সেবার কৌশলকে বলেন রাজনীতি সাথে সম্পৃক্ত। পরিষ্কার করলে দারায়,রাজনীতি না করলে নাকি দেশ সেবা সঠিক ভাবে করা যায় না। তাই তারা শুধু রাজনীতি করেন।
আসল ব্যাপারটা কি হচ্ছে। আসলেই কি দেশ/জনগনের সেবা করার জন্য রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হয়। এমন জটিল প্রশ্নের উত্তর বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছেন। বেশির ভাগ উত্তর দাতার দাবী, দেশ/জনগনের সেবা করতে কখনও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার দরকার নেই।শুধু আমরাই বুঝি না।তাই বার বার বলিদানের পাঠা হয়ে হাজির হচ্ছি তাদের সামনে।
আজকে যে দেশে অশান্তি,জ্বালাও-পোড়াও,ধর্ষন,লুন্ঠন,মারামারি ইত্যাদি অহরহ ঘটছে,কিসের জন্য। এটাও কি দেশ/জনগনের সেবার একটা কৌশল?

রাজনীতিবিদদের একগাল হাঁসা উত্তর-এটা আমাদের গনতান্ত্রিক অধিকার।
জনগনের প্রশ্ন- কাদের জন্য এই গনতান্ত্রিক অধিকার আদায় করছেন।
রাজনীতিবিদ- জনগনের জন্য।
জনগন-যে অধিকার আদায়ের জন্য এই গুলা করছেন,তাতে জনগনের অধিকার আদায়ের বিপরীতে ক্ষতি হচ্ছে বেশি।
রাজনীতিবিদ- ক্ষতির পরেই তো উন্নতি আসবে।তাই আমরা এই অধিকার আদায় সংগ্রাম করছি।
জনগন-আমরা তো শান্তি চাই,আমরা ক্ষতির পর উন্নতি চাই না।পারলে শান্তি ফিরায়ে দেন,না পারলে বিদায় নেন। তবু এই ধ্বংস যজ্ঞ চালাবেন না।

রাজনীতিবিদ চুপ।আমার মনে হয় না,এমন কোন জনগন আছে যে এই ক্ষতির পর উন্নতির জোয়ারে ভাসতে চাইবেন। যারা এই কর্মকান্ড চালাচ্ছে কই তাদের তো কিছু হচ্ছে না,তারা পেট্রলের আগুনে ভস্মিভুত হচ্ছে না। তারা নাকে তেল দিয়ে দিব্বি ঘুমাচ্ছে। কথায় আছে আমরা জনগন হলাম ছাগলের তিন নাম্বার বাচ্চা,তাই যত নাচুনে-কাদুনে আছে আমাদের ভাগ্যে আছে। রাজনীতিবিদরা তলে তলে সবাই একই বিছানায় ঘুমায়,একই বোতলে সুরা পান করে।
জনতা জনার্দন ভাবুন,সশস্র ‍দিবসের অনুষ্ঠানে কি আপনি অথাবা আমার যাওয়ার সুযোগ হয়।জীবনে কোন দিন হবে কিনা সন্দেহ আছে। দেখুন যায় কারা,এক সাথে গাল গপ্প, হাঁসি-ঠাট্টা,সুরা পান করা।এগুলা দলমত নির্বিশেষে করা হয়। অধিকার আদায়ের নামে যে নারকিয় হত্যা যজ্ঞ ওটাই শুধু আমাদের মত অবহেলিত জনগনের জন্য উপহার রাখে।
বাঙালী মুর্খ না, বাঙালী সঠিক সময়ে জাগতে জানে,প্রতিবাদ করতে জানে। তবে আজ কেন চুপ। রাজনীতি করার নামে জনগনের অধিকার আদায়ের নামে,যে নিজ তফলা-তফলি পূর্ন করার কৌশল করছে ,কেন তা রুখে দিতে পারি না।
এখনি সময় সোচ্চার হবার।একসাথে রাজপথে নামবার।আসুন,প্রতিবাদ করি এই মিথ্যা অধিকার আদায়ের নামের নাটকের বিরুদ্ধে।
আমাদের অধিকার আমরাই আদায় করে নি।
আর একবার গলা ছেরে,চিৎকার করে বলি, “আমি বাঙালী, বাঙলা আমার ,বাঙলা তোমার”
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×