somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেয়া নিয়ে নানা প্রশ্ন !

১৭ ই আগস্ট, ২০১১ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন নিয়ে বাংলাদেশে বেশ কিছু দিন ধরেই জোরেশরে প্রচারণা চলছে. সুন্দরবন আমাদের গর্বের বিষয় তাই একে নির্বাচন করার জন্য নানা ধরনের প্রয়াস শুরু হয়েছে । সরাসরি বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রচারনার উদ্যোগ নেয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকার কে সহায়তা করছে ।কেউ এ ইস্যু নিয়ে দেশ বিদেশ ঘুরছে প্রচার অভিযান কে বেগবান করার জন্য । প্রচারণা চলছে পত্র পত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়া গুলোতেও। দেশ বিদেশ যেখানেই আমার থাকি, সবার চেতনায় রয়েছে স্বদেশ। তাই এরকম একটা ব্যাপারে কারো মধ্যেই কোনো কার্পন্য নেই. ভোট চলছে ইন্টারনেট, মোবাইল (এস এম এস) এর মাধ্যমে । কিন্তু খুবই অবাক করার মত ব্যপার যে ইউনেস্কোতে যোগাযোগ করে জানা গেছে তাদের এ প্রতিযোগিতার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই ।ইউনেস্কোই একমাত্র আন্তর্জার্তিক প্রতিষ্ঠান যারা এধরনের প্রতিযোগিতার আয়োজন করলে তা বিশ্বব্যাপী স্বীকৃতি পায় । অথচ নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেসন নামে যে প্রতিষ্ঠানটি এধরনের প্রতিযোগিতার আয়োজন করছে তাদের নিজেরই কোনো আন্তর্জার্তিক স্বীকৃতি নেই ।নিউ সেভেন ওয়ান্ডার্স সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সুইজারল্যান্ড ভিত্তিক প্রইভেট অর্গানাইজেসন। এখন প্রশ্ন হচ্ছে তাদের এই প্রতিযোগিতায় আমার বিপুল অর্থ খরচ করে যদি সুন্দরবনকে প্রথমস্থানেও নিয়ে যাই তাতে আমাদের প্রাপ্তি কি হবে? উল্লেখ্য ওয়েবার বার্নার এর এ প্রতিষ্ঠানটি ২০০৭ সালে নিউ সেভেন ওয়ান্ডার্স নামে যে প্রতিযোগিতার আয়োজন করেছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছেল এবং তা আন্তর্জাতিক কোনরকম স্বীকৃতি পাইনি। সপ্তাশ্চর্য বলতে আগে যা বোঝাত এখনো তাই রয়ে গেছে।

ইউনেস্কো প্রথমদিকে এই প্রতিযোগীতা নিয়ে আগ্রহ দেখালে ও ভোট পদ্ধতির কারণে তারা এই প্রতিযোগীতা থেকে সরে গিয়েছে অনেক আগেই । ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন হচ্ছে এক মোবাইল থেকে যত খুশি ভোট প্রদান ।এটা কোন প্রতিযোগীতায় কোন ভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা ।এর মাধ্যমে
প্রতিষ্ঠানটির ব্যবসায়িক লাভের ব্যপারটি স্পষ্টতর হয় | শুধু মোবাইল বা টেলি ভোটই নয় ইন্টারনেট ভোটের মাধ্যমে তারা কোটি মানুষের তথ্য সংগ্রহ করতে পারছে| বর্তমানে ইন্টারনেটে মানুষের ব্যক্তিগত তথ্য (ইমেল ,জন্ম তারিখ ) বিক্রি করাও লাভজনক ব্যবসা |

সুন্দরবন ইতিমধ্যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্রজেক্টের আওতায় রয়েছে |তবে আমরা কেন একটা ভূঁইফোড় প্রতিষ্ঠানের কাছে এত অর্থ ব্যয় করে স্বীকৃতি পাবার জন্য ব্যস্ত হয়ে পরেছি |নাকি আমরা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রতারণার শিকার হচ্ছি | আমাদের পর্যটন বিভাগের কাছেও এই প্রশ্ন রইলো !!

পুনশ্চঃ
নিউ সেভেন ওয়ান্ডার অফ নেচারের ব্যপারে জানতে নিচের লিঙ্কে ভিজিট করতে পারেন
Click This Link
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×