somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিহার্য কৌতুক !!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেকিং নিউজ :
খুব শীঘ্রই "বাংলাদেশ (আওয়ামী লীগ) ফেইসবুক অ্যাডমিন" নামক পজিশনে একজন দক্ষ ,সৎ ,নিষ্ঠাবান আওয়ামী নেতা বা কর্মী নিয়োগ দেওয়া হইবে ।লিখিত পরীক্ষা ছাড়াও বাংলাদেশের ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ফেবুর সিইও মার্ক জুকারবার্কের একটি সরাসরি যৌথ ইন্টারভিউের মাধ্যমে প্রার্থী নিয়োগপ্রাপ্ত হইবে ।
আগ্রহী প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আহবান করা হইল।
উল্লেখ্য গত বেশ কয়েকদিন বাংলাদেশে ফেবু বন্ধ থাকায় জুকারবার্কের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার যোগাড় হইয়া গিয়াছিল । বাংলাদেশের মন্ত্রণালয়ের চিঠি পাইয়া তিনি এখন অনেকটাই স্বস্তিবোধ করিতেছেন এবং চিঠি পাওয়া মাএই তিনি তাহার সহকারী মারফত উওরে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিয়াছেন এবং বাংলাদেশে আসিয়া প্রতিমন্ত্রীর সাথে একটি সেলফি তোলারও আগ্রহ প্রকাশ করিয়াছেন।
এছাড়াও ফেইসবুকের অপব্যবহার রোধে কোন উপায়ান্তর না পাইয়া ফেইসবুক বন্ধ রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন ।তাছাড়াও তিনি ডিজিটাল সরকারের সাথে ফেইসবুক একাউন্ট নিবন্ধের জন্য জাতীয় পরিচয়পএের আবশ্যকতার ব্যাপারে একমত হইয়াছেন ।আগামীতে সকল বাংলাদেশীদের জন্য নতুন একাউন্ট খোলার ক্ষেত্রে ন্যাশনাল আইডি নামক একটা বাধ্যতামুলক অপশন সংযোজিত করার লক্ষে ফেইসবুক ইতিমধ্যেই কাজ শুরু করিয়া দিয়াছে ।ফেবু ব্যবহারের লক্ষ্যে ডিজিটাল সরকার দেশের মানুষের নাশন্যাল আইডি ফেইসবুককে বিনা দ্বিধায় বিতরণের যে দৃষ্টান্ত স্থাপন করিতে যা়ইতেছে সেই উদারতায় তিনি মুগ্ধ ।তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ দেখিয়া ওবামা সরকারও শিক্ষা লাভ করিবেন এবং ফেইসবুকে মার্কিন নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার সংযোজনের ব্যাপারে উৎসাহিত হইবেন । :)
এছাড়াও তিনি ডিজিটাল সরকারকে ন্যাশনাল আইডির পাশাপাশি একটি জাতীয় ফেইসবুক আইডি বানানোরও পরামর্শ দেন যা কিনা নৈতিক অধঃপতনগ্রস্থ কিংবা বর্তমান সরকার বিরোধী বাংলাদেশী ফেবু ব্যবহারকারীদের ট্র্যাকিং করা এবং তথ্য ও প্রযুক্তি আইনের মাধ্যমে তাদের শাস্তি ও মানসিক উন্নয়নের জন্য ব্যাপক কাজে লাগাতে পারবে । ইন্টারনেটনেট ব্যবহারের প্রতিক্রিয়া সমাজে সামগ্রিকভাবে কিরুপ প্রভাব ফেলতে পারে তা অ্যানালাইসিস না করিয়া ডিজিটাল বাংলাদেশ স্লোগানে( বানরের গলায় মুক্তার হার ! ) ঝাপাইয়া পড়ার যে মূর্খ সাহসিকতা সরকার দেখাইয়াছে তা এক কথায় অভূতপূর্ব পদক্ষেপ বলিয়া তিনি আখ্যায়িত করিয়াছেন এবং পরবর্তীতে তা নিয়ন্ত্রন করিতে না পারিয়া তাদের দ্বারগ্রস্হ হওয়াকে নেতিবাচকভাবে না দেখার জন্য বিশ্ববাসীর কাছে আহবান জানাইয়াছেন । একটি দেশের জাতীয় সমস্যাতে ফেইসবুক নিজেদের অবদান রাখিতে পারিতেছে ভাবিয়া ফেইসবুক কর্তৃপক্ষও যারপরনায় বিনোদিত এবং পুলকিত ।
পরিশেষে ডিজিটাল সরকারের সহিত সুর মিলাইয়া ভিন্ন পন্থায় ফেবু ব্যবহার করা থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ করিয়াছেন কারন ইহা এক প্রকার দেশের আইন লংঘনেরই শামিল বলিয়া ব্যক্ত করেন তিনি ;)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×