somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতার রাজনীতি

২৯ শে জুলাই, ২০১২ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশে কোন কিছুই যেন রাজনীতির বাইরে থাকতে পারবে না। সব কিছুকেই একটা রাজনৈতিক রূপ দিতে হবে। রোযা মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পুরুস্কার। পার্থিব সকল অন্যায়কে বিসর্জন দিনে ন্যায় অর্জনই এর একমাত্র শিক্ষা। রাজনীতির সাথে এর দূরতম কোন সম্পর্কও নেই। আল্লাহ তায়ালা নিজেই বলেছেন, রোযা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিবো। রোযা এখন আর আল্লাহর জন্য নেই। এটি হয়ে গেছে রাজনীতির জন্য। হাবভাব দেখে মনে হয় রাজনীতিবিদরা এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। বলা বাহুল্য, তাদের এই অপেক্ষা রোযার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ হাসিলের উদ্দেশ্যে নয় বরং এর মাধ্যমে নিজের ব্যক্তিগত এবং রাজনৈতিক ফায়দা অর্জন।
এদেশের রাজনীতিতে মেধার মুল্যায়ন সীমিত। পল্টন ময়দানে গলাবাজি আর ক্যামেরার সামনে নেত্রীর পক্ষে চাটুকারিতাই রাজনীতিবিদ হওয়ার বড় সার্টিফিকেট। রমযান মাসেও এমন রাজনীতি যজ্ঞের ব্যত্যয় ঘটে না। পার্থক্য এই যে, এ মাসে এসব গলাবাজি আর চাটুকারিতা মাঠে ময়দান থেকে নামীদামি রেস্তরায় জায়গা করে নেয়। যেখানে ইফতার সামনে নিয়ে বেশি বেশি আল্লাহকে স্বরণ করা উচিৎ সেখানে ইফতার সামনে নিয়ে শুরু হয়ে যায় নিরেট রাজনৈতিক বক্তব্য। মাঝে মাঝে বক্তা হয়তঃ ভূলে যান তিনি এখন পল্টন ময়দানে অবস্থান করছেন না। সজোরে টেবিল চাপড়িয়ে তিনি সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাইছেন। রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিচ্ছেন। সরকারকে টেনে-হিঁছড়ে ক্ষমতা থেকে নামানোর হুমকিও আসছে। এ সবই হচ্ছে ইফতারকে সামনে নিয়ে। রোযার সুমহান আদর্শের সাথে এর চেয়ে বড় গাদ্দারী আর কি হতে পারে ?
এসব ইফতার পার্টিকে কেন্দ্র করে উনাদের ভোজন বিলাসের কিছুটা বর্ণনা না দিলেই নয়। জুস দিয়ে শুরু করে এর সমাপ্তি ঘটে বিভিন্ন পদের ফল ভক্ষনের মাধ্যমে। এক ইফতার পার্টির আয়োজন করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছেন অথচ দিনে এরকম দশ-বারোটা ইফতার পার্টির আয়োজন করতে কোন সমস্যা হচ্ছে না। এসব টাকার উৎস নিয়ে আমার কোন প্রশ্ন নেই। কিন্তু রোযার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে সংযম আর কৃশ্চতা সাধনের শিক্ষা দেন এখানে তার কি অবশিষ্ট রইলো ? বস্তুত এসব ইফতার পার্টির মাধ্যমে রোযার এই সুমহান আদর্শকে বৃদ্দাঙ্গুলি প্রদর্শনের আয়োজন করা হয়।
আমরা যারা এসব ইফতার পার্টির আয়োজন করতে পারি না আবার এসব ইফতার পার্টিতে যোগদানও করতে পারি না তারা জানি এসব কত কষ্টের। সারাদিন রোযা রাখার পর কি দিয়ে ইফতার হবে সেটিও যারা নিশ্চিত করতে পারেন না, ইফতারের নামে আপনাদের এসব ভন্ডামি তাদের সাথে মশকরা ব্যতিত আর কিছুই না। আপনারা হয়তঃ জানেন না ঐ এসি রুমে বসে একশত জন যে খাবার খেলেন তা দিয়ে আমরা এক হাজার মানুষ অনায়াসে আমাদের চাহিদা মেটাতে পারি। বাজারেও আমাদের জন্য শান্তি নেই। সেখানকার উত্তাপে আমরা প্রায় অঙ্গার। কিন্তু এখানে আপনাদের কোন সমস্যা নেই । আপনাদের পকেটের উত্তাপের কাছে বাজারের উত্তাপতো নস্যি।
কূটনীতিবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবি আরো অনেক গোষ্ঠির সম্মানে ইফতারের আয়োজন করা হয় কিন্তু আ’ম জনতার জন্য এমন আয়োজন চোখে পড়ে না। ব্যাপারটা অনেকটা তেলে মাথায় তেল দেওয়ার মত। অবশ্য ইদানিং একটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ গোষ্ঠিসমূহের জন্য উনত্রিশ দিন বরাদ্দ রেখে একদিন এতিমদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। সেটিও মিডিয়া কভারেজ পাওয়ার জন্য। রমজানের প্রথম দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন। কিন্তু সেটাও নামমাত্র। নিজের জন্য গুলশানের অভিজাত রেস্তরা থেকে আনা বরিান,িফরিন,িআপলে,জলিাপ,িচকিনেফ্রাই,খজেুর,পয়োজু,বগেুনি ইত্যাদির সমারোহে তৈরী বিশেষ দামী প্যাকেট আর বাকিদের জন্য ছোলা-মুড়ি। এই হল আমাদের রাজনীতিবিদ। ইফতার সামনে নিয়েও যারা রাজনীতির উর্দ্ধে উঠতে পারেন না।
খবরে প্রকাশ, এই রমযানে শুধু ঢাকায় ৬০০০ ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা করেছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে তারা অবশ্য রাখঢাক না করেই বলে দিয়েছে, এসব আয়োজন কর্মীদের চাঙ্গা করার জন্য। এদিকে আওয়ামীলীগ ও বিএনপিও ঘোষনা দিয়েছে, রোযার মাসে তাদের রাজনৈতিক কর্মসূচী এসব ইফতার মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রোযার মাসে গতরে শক্তি কম থাকে বলেই এমন অভিনব কর্মসূচি কিনা কে জানে ?
রমযানের যে শিক্ষা তার সাথে এসব আয়োজনের যে কোন সম্পর্ক নেই তা বলার অপেক্ষা রাখে না। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এসব আয়োজন- এ কথা বললেও কম বলা হবে। এসব আয়োজন এখন ¯্রফে রাজনৈতিক কর্মসূচীতে পরিনত হয়েছে। হয়তঃ অদূর ভবিষ্যতে এসব আয়োজন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তখন রমযানের রাজনীতিকরণের ষোলকলা পূর্ণ হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×