নতুন একটা ট্রেন্ড প্রতিষ্ঠিত হতে যাচ্ছে । এই ট্রেন্ড হল “আইটেম” । প্রথম শুনেছি আইটেস সং এর কথা, এখন শুনি আলাদা করে আইটেম ড্যান্সও হয় । আইটেম মানেই ভিন্ন কিছু । কিন্তু এখনকার আইটেম হলো যা কিছু লালন করে পশুত্ব আর আদিমতাকে । গানকে তো বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবেই জানতাম । কিন্তু আইটেম গান বলতে যে একটা কিছু আছে সেটা আসলে বিনোদন নয়, বরং বিশেষ মুহুর্তে শরীর গরম করার মাধ্যম । মোবাইল মেমোরিতে পর্ণ লুকিয়ে রাখার চাইতে এটা মোটামুটি নিরাপদ । আজ পত্রিকায় দেখলাম থার্টি ফাস্টে আইটেম ড্যান্সের আয়োজন করা হয়েছে । সেখানে আইটেম ডান্সের সাথে আইটেম করে ভদকা গেলা হবে । আরো থাকবে বিভিন্ন আইটেম এর বিভিন্ন কিছু । এখন সব কিছুর মধ্যেই আইটেম এর ছড়াছড়ি । আগে পত্রিকায় পড়তাম- প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তরুনী ধর্ষিত । এখন সেটা বাসি হতে চলেছে । কারন আইটেম এর ধারক-বাহকরা এখন আরো সুপুরুষ (কার্তিক মাসে কুকুররা যেরকম সুকুকুর হয়ে উঠে) । এখন বুক চিতিয়ে লোকসমাগমে ধর্ষণ করাটাই আইটেম ধর্ষণ । চলন্ত গাড়ি আবার এই ধর্ষণেরও লেলেস্ট আইটেম । এদিকে প্লাকার্ড হাতে ধর্ষণের বিচারের দাবি’র মধ্যেও এখন আইটেম আসছে । ঐ সব এখন পুরোনো ধারনা । ভারতের দুই মেয়ে তাই নিজেরা উদাম হয়ে পিঠে লিখেছে, তারা ধর্ষণের বিচার চায় । বিচার চাওয়ার চমৎকার আইটেম বটে । অন্যদিকে রাজনৈতিক হানাহানিতে আগেও মানুষ মারা যেত । সেটার মধ্যেও এখন আইটেম চলে এসছে । গুলি বা ব্রাশফায়ার নয় এখন চাপাতি, রড, বাশ ইত্যাদি দিয়ে মারা হলো আইটেম । নাটোরের বাবু আর পুরান ঢাকার বিশ্বজিৎরা এই আইটেমেরই শিকার । সমাজ, রাষ্ট্রের বিভিন্ন কর্মে আস্তে আস্তে এটি প্রতিষ্ঠিত হচ্ছে । এর শুরু হয়েছে সেদিন যেদিন শিলা আর মুন্নিরা আইটেম সং শুরু করেছিলেন । তাই বর্তমান আইটেম ধর্ষণ আর আইটেম হত্যাকান্ড নিয়ে আহাজারি করে লাভ নেই । যতদিন না শিলা-মুন্নিরা তাদের কোমরকে স্থির করবেন ততদিন এই আইটেম চলতেই থাকবে ।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।