থাবা বাবা বলেছিলেন, ‘‘ধর্মই সকল কৌতুকের উৎস’’। আমি বলি কি ‘‘বাংলাদেশই সকল কৌতুকের উৎস’’। বড়ই পিকুলিয়ার এই দেশ। আর এই কৌতুকের অধিকাংশটাই সরবরাহ করেন বাংলাদেশ আম্লীগ।
খাদ্যমন্ত্রী বললেন “আম্লীগ কখনোই(তিনি জোর দিতে গিয়ে কখনোই শব্দটি দুইবার বলেছেন) ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। প্রশ্ন করা হলো তাহলে সংশোধনীর পরও যে রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেল ? তিনি গদ গদ কন্ঠে বললেন, এটি একটি কৌশল। ভাবছেন এখানে আবার কৌতুকটা কি ? সাবধান ! আম্লীগ কিন্তু কখনোই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না। ওরা জাস্ট কৌশল গ্রহণ করে।
ব্লগার রাজীব হায়দারের বাসায় গিয়ে আম্লীগ সভানেত্রী বললেন, শিবিরকে নিষিদ্ধ করা উচিৎ, যদিও বিশ্বজিতের রাসায় গিয়ে তিনি ছাত্রলীগকে নিষিদ্ধের কথা বলেননি। আমি শুধু হাসতেই আছি....।
ধরুন কাল বার্ধক্যজনিত কারনে চিড়িয়াখানার হাতিটি মারা গেল । কি ! শিবির শেষ পর্যন্ত এই দেশের চিড়িয়াখানাকেও মেনে নিতে পারেনি। এই হাতি হত্যা তারই প্রমাণ । অবিলম্বে এই দেশদ্রোহীদের বিচারের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ব্যাপুক বিনোদন.....।
‘‘শাহবাগে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে’’। সংগ্রহে রাখার মতো কৌতুক। দুর্বল হার্টে এই কৌতুক না শোনাই ভাল। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা এর মাধ্যমে একটা স্পষ্ট ধারানা পেলাম। মুক্তিযুদ্ধটা ছিল এরকম .......
‘৭১ এ মুক্তিযোদ্ধারা এক জায়গায় সমবেত হয়েছেন। পাকিস্তান সেনারা মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নিরাপত্তা জোরদার করেছে। নির্দিষ্ট সময়ান্তে মুক্তিযোদ্ধাদের জন্য বিরানী ও ঠান্ডা পানি সরবরাহ করা হচ্ছে। যুদ্ধকে প্রাণবন্ত রাখার জন্য নাচ-গান সহ বিভিন্ন আমুদ-প্রমুদের ব্যাবস্থা রাখা হয়েছে। ধর্ষণ-টর্শন আসলে কিছুই হয়নি । এতো নিরাপত্তার মধ্যে ঐ সাহস কে করবে বলুন !
সৈয়দা সাজেদা চৌধুরী একাত্তরে বিবৃতি দিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা হল দুর্বৃত্ত । শাহবাগের গণজাগরন মঞ্চে উনারে দেখে মনে হইলো এই দেশটা অদ্ভুত না, অদ্ভুতুড়ে ! আপনারা কিন্তু কেউ হাসবেন না।
ভাই অনেক কৌতুক আছে। কিন্তু ক্যাম্পাসে যাইতে অইবো। পরে আরেকদিন বিনুদোন দিমু। ও হ্যাঁ সর্বশেষ কৌতুকটা বলি। এই দেশে শিবির হওয়াটা সবচেয়ে সোজা। এই যেমন আমি এখন হয়ে গেলাম। আপনিও কি চান এক্ষুনি শিবির হতে তাহলে এই লেখায় লাইক মারুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



