somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমান যুবক যুবতীদের একটি ফালতু ধারনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়ই দেখি ফোনের বা ফেসবুকের ইনবক্সে কিছু মেসেজ আসে,যে মেসেজে আল্লাহ তায়ালার নাম বা কালিমা এ ধরনের
ভাল কিছু লিখা থাকে। আর শেষে বলা হয়ে থাকে যে তুমি এই মেসেজটি এত জনকে পাঠালে এত দিনের মধ্যে সুসংবাদ পাবে,আর
না পাঠালে এত দিনের মধ্যে কোন সুসংবাদ পাবেনা। মুসলমান যুবক থেকে তো এমন মেসেজ কত শ' পেয়েছি তা তো হিসাবের বাহিরে,
এমনকি হিন্দুর কাছ থেকেও আমি এই মেসেজ পেয়েছি। জিজ্ঞাসা করা হলে বলে যে আমাকে এক মুসলিম দিয়েছে তাই লাভ হবে মনে
করে আমিও পাঠাইলাম। আজব!কোথায় পেলেন আপনারা এধরনের আজগুবি নিয়ম? ইসলাম ধর্মটাকে কি অনলাইন বিজনেস বানিয়ে
ফেলছেন? যে যত বেশি রেফার করবেন তত ইনকাম বেশি হবে? এগুলো যারা করছেন তারা সবাই ই হয়ত ভাবছেন হতেও তো পারে!
আল্লাহর নাম,কালেমা এগুলো ত ভাল জিনিস! এগুলো পাঠালে সুসংবাদ পাওয়া তেমন অস্বাভাবিক না! কিন্তু সমস্যাটা কোথায় জানেন?
১নাম্বার সমস্যা হল কালেমা বা আল্লাহর নাম পাঠালে সুসংবাদ্বশ
পাওয়া যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা,যা আপনি নির্দ্বিদায় ২০জন লোককে বলে ২০টা কবিরা গুনাহ অর্জন করছেন। ২য় সমস্যা হল
আপনার মেসেজ পেয়ে এক দুর্বল ঈমানদার বেচারা ২০জনকে মেসেজ করে যখন নির্ধারিত সময়ের মধ্যে কোন সুসংবাদ না পাবে
তখন স্বভাবতই তার খারাপ ধারনা আসবে আল্লাহর নাম বা কালেমার উপর,যে এগুলোর কোন কার্যকারিতা যেহেতু নাই সেহেতু
এগুলোর কোন দাম নাই (নাউযুবিল্লাহ) আর যদি সে বিধর্মী হয়ে থাকে তাহলে তো কথাই নেই!তার কাছে ইসলাম ধর্মের ১২টা
বাজিয়ে দিলেন আপনি! ৩য় সমস্যা হল কুরান হাদীসে এ ধরনের ফালতু কোন সিস্টেমের কথা উল্লেখ যেহেতু,সেহেতু
আপনি এর দ্বারা নতুন একটা বেদাতের উৎপত্তি তে সাহায্য করছেন। অতএব,চলুন আমরা নতুন নতুন এসব ফেৎনা এড়িয়ে চলি।
আসলে আমরা অন্যদিক দিয়ে অতি ডিজিটাল এবং চালাক হওয়া সত্ত্বেও এসব বিষয়গুলোর ব্যাপারে অতি বোকামির পরিচয়
দেই। বিষয়টা একটু খতিয়ে দেখারও চেষ্টা করিনা! আল্লাহ আমাদেরকে এসব বেহুদা কাজ থেকে হেফাযত করুন...আমীন!
-এই নব্য বেদাতের উৎখাতে অংশ গ্রহন করুন সবাই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×