somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বেকারের সংখ্যা জানা নেই শ্রম মন্ত্রণালয়ের

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদ প্রতিবেদক
নতুন বার্তা ডটকম

ঢাকা: বর্তমানে দেশে বেকারের প্রকৃত সংখ্যা কত, তা জানা নেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের । এমনকি বেকারের সংখ্যা নির্ণয়ে গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো জরিপও পরিচালিত হয়নি।

রোববার সংসদের প্রশ্নোত্তরপর্বে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমদ রাজুর পক্ষে এসব তথ্য জানানো হয়। সাংসদ ফরিদা আক্তারের (মহিলা আসন -২৫) তারকা চিহ্ণিত এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমদ রাজুর অনুপস্থিতিতে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ তার পক্ষে উত্তর দেন। এ সময় বর্তমান বেকারের সংখ্যা হিসেবে ২০০৯ সালের পরিসংখ্যানটি উপস্থাপন করা হয়।

মন্ত্রী বলেন, “বেকারের সংখ্যা নির্ণয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত তিন বছরে কোনো জরিপ পরিচালিত হয়নি। তাই এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনো সঠিক পরিসংখ্যান নেই।”

মন্ত্রী বলেন, “তবে ২০০৯ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জরিপে দেশে বর্তমানে বেকারসংখ্যা ২৭ লাখ বলে উল্লেখ করা হয়েছে। বেকারত্ব দূরীকরণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরাসরি কোনো কার্যক্রম চালানো হবে না। মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জেলায় অবস্থিত ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২৫ হাজার শিক্ষিত ও স্বল্পশিক্ষিত বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে।”

মন্ত্রী বলেন, “এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় আগামী তিন বছরে ১৪ হাজার ৪০০ জন মহিলাকে গার্মেন্টস বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।”

নতুন বার্তা/ওয়াইই/মোআ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×