somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পরিচয়পত্র এবং অবহেলিত প্রবাসীদের বিড়ম্বনা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দিলেও দীর্ঘ ১৭ বছরে তাদের সে অধিকার বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানকারী বাংলাদেশী ও প্রবাসী বিভিন্ন সংগঠনের দাবির পরেও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগও কোন সরকারের মধ্যে দেখা যায়নি। বিদেশে অবস্থানরত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিত এই প্রবাসীদের প্রায় ১ কোটি বাংলাদেশীকে এই নিয়ে পড়তে হয় নানান জটিলতায়। বর্তমানে বাংলাদেশে পরিচয়পত্র ছাড়া অনেক কাজ করা প্রায় অসম্ভব। যেমন, আপনি আপনার মোবাইলের সিম কার্ড রেজিস্ট্রেশন করবেন, সিম্পলি মেসেজ অপশনে গিয়ে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে সেন্ট করলেই রেজিস্ট্রেশন হয়ে গেল। কিন্তু একজন প্রবাসী ইচ্ছে করলেই তা করতে পারেন না। কারণ তার কাছে আইডি কার্ড নেই। তাছাড়াও দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে নিজ এলাকায় প্রবাসীরা প্রায় অচেনা হয়ে যায়। যার কারণে নিজ এলাকায়ও কোন দুর্ঘটনা ঘটলে আইডি কার্ডটি অনেক জরুরী হতে পারে। জায়গা-জমি ক্রয় বিক্রয়, দলিলাদি সব কিছুতেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার অপরিহার্য। প্রাই শোনা যায় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য সরকার চিন্তা ভাবনা করছে, কিন্তু সেটা চিন্তা ভাবনার মধ্যেই থেকে গিয়েছে। বাস্তবে এর কোন সুফল প্রবাসীরা পায়নি। সরকার চাইলেই এ সমস্যাটি বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস দ্বারা নিবন্ধন কার্যক্রম চালিয়ে সমাধান করতে পারে। দেশে গিয়ে আইডি বানানো প্রায় অসম্ভব, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিস থেকে এসব কাজ করার নির্দেশ থাকলেও সাধারণত সংশ্লিষ্টদের এ ব্যাপারে রয়েছে যথেষ্ট অনীহা। ফলে বাধ্য হয়ে ঢাকামুখী হতে হয় প্রবাসীদের। এ মুহূর্তে নতুন রেজিস্ট্রেশন করতে সময় লাগে ন্যূনতম দুই মাস, মাইগ্রেশন করতে কয়েক মাস এবং ভুল সংশোধন করতে লেগে যায় কয়েক দিন। কার্ড না পাওয়া পর্যন্ত আগতদের ঢাকায় অবস্থান করতে হয় অথবা ঢাকায় যাতায়াত করতে হয় একাধিকবার। এতে সময়, শ্রম ও অর্থের লোকসান হয়। তাছাড়া দু'তিন মাসের বেশি ছুটি প্রবাসীদের হাতে থাকেনা। আর এ সুযোগে একটি চক্র প্রবাসীদের কাছ থেকে কাজ করে দেয়ার নামে অর্থ আদায়ের একটি মাধ্যম বের করে নেয়।
আশা করি সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×