মালয়েশিয়ান রিঙ্গিতের ভয়াবহ ধস!!
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ১৭ বছরের মধ্যে মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের মূল্য বর্তমানে সবচেয়ে নিচে নেমেছে। ১ ডলারের বিপরীতে রিঙ্গিতের মূল্য ৪ দশমিক ২৪ রিঙ্গিতে এসে ঠেকেছে। আর বাংলাটাকায় ১ রিঙ্গিতের মূল্য এসে নেমেছে ১৮ টাকায়। রিংগিতের মান কমে যাওয়ায় দিনদিন কমে যাচ্ছে প্রবাসীদের আয়। যে প্রবাসী এক বছর আগে এক হাজার রিংগিত পাঠালে দেশে ২৫ হাজার টাকা পেয়েছেন, তা এখন পাচ্ছেন মাত্র ১৮হাজার বা এর চেয়েও কম। খুবই বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় প্রবাসীরা। সেই সাথে কিছুটা বিপাকে আছি আমরা আরব আমিরাত প্রবাসীরাও। বাংলাদেশে তিন বছর আগে যে জিনিস আপনি ১০০ টাকায় কিনতে পারতেন এখন তা দাড়িয়েছে ১৪০ টাকায়। কিন্তু আমরা বিদেশ থেকে তিন বছর আগে যে রেটে টাকা পাঠাতাম এখনো সেই রেটেই টাকা পাঠাতে হচ্ছে। কিন্তু মালেশিয়ার প্রবাসীরা আমাদের থেকেও অনেক বিপদে রয়েছে। বাংলাদেশে দ্রব্যমুল্যের উর্ধগতি তো হচ্ছেই সেই সাথে তাদের রিঙ্গিতের এতো পতন সত্যিই তাদের প্রবাস জীবন অনেক হতাশার মধ্যে নিয়ে যাচ্ছে
বাড়িতে বেশির ভাগ ফ্যামিলি বিষয়টি সহজে বুঝে নিতে পারছেন না! ছেলে বিবাহিত হলে তো কথাই নেই। আগে পাঠায়তো ২৫ হাজার, এখন পাঠায় ১৮ হাজার! নিশ্চিত বউ অথবা শ্বশুর বাড়ীর লোকজন তাবিজ কইরা বশ করছে!
আল্লাহ সহায় হোন
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনআজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন