somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাওলানা সৈয়দ মুহাম্মদ অাবদুল্লাহ রশিদী
আমি সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ রশিদী, বর্তমানে আমি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় বিনাজুরী নবীন স্কুল এণ্ড কলেজ এ শিক্ষকতা করি। সাথে সাথে সৃজনশীল লেখালেখি্ও সামান্যতম করি।

এখনো কানে ভাসে সেই কান্না।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত ২৭ ও ২৮ ফেব্রুয়ারী অপরাহ্ন ১১ টা চট্টগ্রাম হতে ঢাকা রেল যোগে যাওয়া আসা হল। প্রায় এক যুগ পেরিয়ে গেছে ট্রেন ভ্রমনের স্বাদ অনুভব করা হয়েছে। যেতে হল একরকম অভিজ্ঞতা আবার আসতে অন্যরকম। আমরা ৩৫ জনের এক কাফেলা খুবই মজার একটা সফর। চট্টগ্রাম হতে যাওয়ার সময় জানালার পাশে যারা ছিলেন প্রত্যেকের দামি মোবাইল ফোনে বাহির হতে একটা ঝাপটা দেয়া হল। ভাগ্যিস শক্তহাতে মোবাইল হ্যান্ডলিং করার ফলে সকলের মোবাইল ফোন রেহাই পেল। ঢাকা হতে কমলাপুর ষ্টেশন হয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন রাত ১১.৩০ মিনিট। সারাদিন পরিশ্রম, ক্লান্তির কারণে সহসাই ঘুমের ঘোরে অচেতন হলাম। তবে নিজের জিনিসপত্র মূল্যবান সামগ্রী নিরাপধে রাখতে একটুও কার্পন্য করলাম না। তখন রাত প্রায় ২.৫০ হবে হঠাৎ একটি বিকট আওয়াজে এসে কানে বিধল। পুরা বগির সকলের নিন্দ্রা ভগ্ন হল। অবগত হলাম, রেলের বাহির হতে কেউ জানালা দিয়ে হাতে একজন ভদ্র মহিলার ভেনেটি ভ্যাগ ছিনতাই করেছে। ব্যাগে ছিল মহিলার প্রাণপ্রিয় ছয় বৎসরের কন্যার অত্যান্ত পছন্দের দামি স্মার্ট ফোনসহ কিছু গহনা। বগিতে পুলিশ ছিল তা সত্বেও চোরেরা ছাদে অবস্থান করে একাজ গুলো অত্যান্ত দক্ষতার সহিত করে। মহিলার জায়া অভিযোগ করল, এখনো চোরেরা ছাদে আছে কিছু একটা করেন। সহসাই রেলপুলিশ বলল, আমাদের কিছু করার নেই। তারা চলন্ত ট্রেন হতে লাফ দিয়ে পালিয়ে যায়। বগির সবাই আফসোস করলাম অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু কোন ফলাফল না আসাতে ভদ্রলোক একাই ছাদে যেতে উদ্যত হলে ভদ্র মহিলা আবার বাধা দিয়ে বলে, দামি জিনিসের ছেয়ে প্রাণে মূল্য অনেক বেশী। মহিলা বারে বারে কেদে বলে,ট্রেনে আমার মেয়েকে সময় কাটানোর জন্য গেইম খেলতে শুধুই এ দামি মোবাইল আনা হয়েছে। আমরা অসহায় হয়ে শুধু চেয়ে দেখি কতগুলো চোরের কাছে আমরা সকলেই জিম্মি। এ পরিস্থিতি অবসান কবে হবে?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×