নিউটনের একটা সূত্র প্রায়ই মনে পড়ে প্রত্যেক কিছু তার মূলে ফিরে যায়। মূল হল, মৌলিকত্ব। আর বাংলা ভাষায় প্রবাদ আছে “স্বভাব যায়না মলে”। যতই ধোকাবাজি করুক প্রাকৃতিক নিয়মে ধরা খাবেই। কেউ আপন মৌলিকত্বের বাইরে যাওয়ার কথা ভাবা ঠিক নহে। একটা শিয়ালের গল্প পড়েছিলাম- একদা এক শিয়াল বনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ বনের ভিতরে ধোপা তার কাপড় ধোয়ার বড় গামলায় কিছু নীল দিয়ে রাখল সাদা কাপড়ে দেয়ার জন্য। এদিকে শিয়াল এ নীলের গামলায় বেখেয়ালিপনায় পড়ে নীলাবর্ণ ধারণ করল। বনের প্রাণীরা এ নীলা রঙ্গের জন্তুটি দেখে সবায় ভাবতে লাগল এটা হয়ত আমাদের নতুন রাজা মশায় হবেন তাই সবাই কুর্ণিশ করতে লাগল। শিয়াল ভন্ড রাজা সেজে বনের সাধারণ পশুদের উপটৌকন খেয়ে মোঠা তাজা হয়ে গেল। এদিকে বনের অন্য শিয়াল ব্যাপারটি বুঝল যে, এ শিয়াল কোন কারণে নীল রঙ্গ হয়ে আজ ভন্ডামী করছে। সব শিয়ালেরা বুদ্ধি বের করল, আমরা সবাই বড় করে ডাকাডাকি করব। যদি সে শিয়াল হয় সকলের কাছে ধরা খেয়ে যাবে। সব শিয়াল উচ্চ:স্বরে চিৎকার করতে লাগল। এদিকে ভন্ড রাজা প্রকৃত শিয়াল অনেকক্ষণ চুপ থাকল । নিজেকে সামলে নেয়ার বৃথা চেষ্ঠা করল কিন্তু পারল না। কিছুক্ষণ পর সেও শিয়াল কন্ঠে সুর মিলিয়া চিৎকার করাতে বনের রাজা সিংহ সাথে সাথে ধরে ফেলল। এভাবে সে ধরা খেয়ে গেল। যখন দেখি অযোগ্য, অদক্ষ, লোকেরা শেখাতে চেষ্ঠা করে তখন হাসি ধরে রাখতে পারিনা। উদ্দু ভাষায় একটি কবিতা আছে, “হাকিক্বত ছুপ নেহি সেকতি বানাওট কি উছুলুছে খুসবু নেহি আতি কাগজকি ফুলুছে” অর্থাৎ সত্যকে কথনো মিথ্যা দিয়ে ডাকা যায়না। আর কাগজের ফুল হতে কখনো সুগন্ধি আসেনা।
প্রত্যেক কিছু মূলের দিকে ফিরে আসে।
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।