somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাওলানা সৈয়দ মুহাম্মদ অাবদুল্লাহ রশিদী
আমি সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ রশিদী, বর্তমানে আমি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় বিনাজুরী নবীন স্কুল এণ্ড কলেজ এ শিক্ষকতা করি। সাথে সাথে সৃজনশীল লেখালেখি্ও সামান্যতম করি।

বিনাজুরী নবীন স্কুল এণ্ড কলেজ, রাউজান,চট্টগ্রাম।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনাজুরী নবীন স্কুল এণ্ড কলেজ রাউজান উপজেলার অন্তর্গত ৬ নং বিনাজুরী ইউনিয়নের বিনাজুরী গ্রামে অবস্থিত। বর্তমানে মোট কক্ষ সংখ্যা ২৫। শিক্ষক/শিক্ষিকা সংখ্যা ২২ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ৬১৮ জন। বিদ্যালয়টি বিগত কয়েক বছরের জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক। বিগত ২০১৩ সন হতে এ বিদ্যায়টি একাদশ শ্রেনীতে উন্নীত হয়ে স্কুল এণ্ড কলেজে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাকাল: ১৯৪৬ ইংরেজী।
০৪. ইতিহাস: ১৯৪৬ইংরেজী কোন এক শুভলগ্নে এই বিদ্যাপীঠ বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় হিসেবে নিজ অস্তিত্ব প্রতিষ্ঠা লাভ করে। সৃষ্টির পঠভূমি আলোচনা করতে গেলে বলতে হয় ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এম.ই স্কুলই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেরণার উৎস। তৎকলীন সময়ে এলাকার নবীন ও প্রবীণ ব্যক্তিবর্গ বিশেষভাবে উপলব্ধি করেছেন। শিক্ষা বিস্তারের একমাত্র এম.ই স্কুল ব্যতীত অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দূরাঞ্চলে অবস্থিত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যে স্বপ্ন রচনা করেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়িত করার কর্ণধার হিসেবে এগিয়ে এলেন এতদঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিক্ষাকাজে নিবেদিত প্রাণ স্বর্গীয় মহেন্দ্রলাল সরকার মহোদয়। যিনি নিজ খরচে ও ভূমিকায় তারই পিতৃব্য স্বনামধন্য তৎকালীন সময়ের জমিদার ও বীর বিপ্লবী হরিপদ সরকারের পিতা স্বর্গীয় নবীন চন্দ্র মহাজনএর নামে নামকরণে স্বর্গীয় মহেন্দ্র বাবু এক অনাবিল উদারতার পরিচয় দিয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ঊনার হলেন ডা. জয়মোহন চৌধুরী, সুধাংশু মিলন চৌধুরী, ডা. রেবতী মুহুরী, মরহুম আবদুল খালেক চৌধুরী, সতীশ চন্দ্র চৌধুরী প্রমূখ আরও কয়েকজন সমাজদরদী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। ঊনাদের নিজ অবদানের জন্য বিদ্যালয়ের ইতিহাসে যুগ যুগ স্মরণীয় হয়ে রয়েছেন। যদিও প্রতিষ্ঠালগ্নে মতদ্বৈততার করণে দুটি বিদ্যালয় স্থাপিত হলেও বৃহত্তর চিন্তাধারায় অভিষিক্ত দরদী ব্যক্তিবর্গ উভয় পক্ষের মিলনের মাধ্যমে সহযোগীতার হস্থ প্রসারণ পূর্বক বিদ্যালয় দুটিকে একত্রীভূত করে বর্তমান প্রতিষ্ঠানকে গড়ে তোলবার ব্রতে নিয়োজিত হলেন। স্থানীয় ব্যক্তিবর্গের এ প্রয়াসকে সরকারী পর্যায়ে রূপদান করে স্মরণীয় ও বরণীয় হয়েছেন তৎকালীন কলিকাতা বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রামের গৌরব, চট্টগ্রাম জেলার বোয়ালখালী নিবাসী স্বর্গীয় ডা. বি.বি. দত্ত। ঔনারাই সহযোগীতায় ১৯৪৭ সালে প্রথম বারের মত এ বিদ্যালয়ের ছাত্ররা ম্যাট্টিকুলেশান পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের পরিচয় প্রদান করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের আশা ছিল বিদ্যালয়টি একাদশ শ্রেনীতে রূপান্তরিত হউক। বিগত ২০১৩ ইংরেজী সনে কলেজে উন্নীত করার উদ্যোগ নেন । রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ, আধুনিক রাউজানের রূপকার, রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ২০১৩ সনে কলেজে উন্নীত হয়ে বর্তমানে নাম করণ করা হয়েছে বিনাজুরী নবীন স্কুল এণ্ড কলেজ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×