এই নির্ঘুম কোলাহল ভেদিয়া আসিয়াছি তোমারি লাগিয়া, চেয়েছিলেম তোমার হস্তখানি ধরিয়া সুদূর সমুদ্রে হাটিব । চেয়েছিলেম হরেক রকম কথা কইব । এক সাথে সমুদ্রের উত্থান পতনের শব্দ শুনিব । তখন তুমি গাহিবে রবিদ্রনাথের সে-ই গানটি ।
........ "তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি
ডুবতে রাজি আছি" ।।
থাকিব সেদিন শুধু তুমি আর আমি । যখন রাত্রি ঘনিয়ে আসিবে তখন একসাথে দু'জন বসিয়া জোছনা দেখিব । তখন আমি জোছনার আলোতে হাটিব কবি জীবনানন্দ দাসের মত । আর তুমি পেছনটায় দাঁড়িয়ে দেখিবে আমার হাটা । হঠাৎ এক সময় আমার হাটা থামিয়ে মাঝে মাঝে আঁখি ফিরিয়ে দেখিব তোমার রহস্যময় হাসি ।।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



