somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লবন কাহন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবণ আমাদের প্রতিদিনের ব্যাবহার্য উপকরণ৷
একটুখানি লবণ খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে৷
সেই লবণ আবার রান্নার বাইরেও অনেকরকম
কাজে লাগে৷ দৈনন্দিন নানা সমস্যা থেকে
আমাদের মুক্ত করতে এক চিমটি লবণই যথেষ্ট৷
জেনে নিন ঠিক কী কী কাজে লবণ হতে
পারে মুশকিল আসানের মন্ত্র৷
১. রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আঁচ
লেগে যায় যখন তখন৷ আক্রান্ত স্থানে সাথে
সাথে লবণ লাগিয়ে নিন। জ্বালা কমে যাবে এবং
ফোসকাও পড়বে না।
২. মাছ কাটতে গিয়ে অনেক সময় হাতে কাঁটা বিঁধে
যায়৷ তীব্র যন্ত্রণায় নাজেহাল অবস্থা হয়। কাঁটা
বিঁধে যাওয়া জায়গায় লবণ ঘষে দিন। অথবা পানিতে
লবণ মিশিয়ে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন।
ব্যথা থেকে মুক্তি পাবেন৷
৩. দাঁতে ব্যথা হলে রাতে ঘুমানোর আগে দাঁত
ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম পানিতে লবণ
মিশিয়ে মুখে রেখে ফেলে দিন৷ তারপর আর
কিছু মুখে দেবেন না৷ পরপর তিনদিন এরকম
করলে দাঁত ব্যথা অনেকটাই কমে যাবে৷
৪. গলা ব্যথাতেও লবণ পানি সমান উপকারী।
টনসিলের ব্যথা বা ঠাণ্ডাজনিত কারণে গলা ব্যথায় উষ্ণ
গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গলায় কিছুক্ষণ
রেখে ফেলে দিন৷ অনেকটা আরাম পাবেন।
৫. পোকামাকড় কামড়ে দিলে আক্রান্ত স্থান
অনেক সময় লাল হয়ে ফুলে যায়। উষ্ণ গরম
পানিতে লবন মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে
ফেলুন। জ্বালা বা অস্বস্তি কমে যাবে।
৬. দাঁতের হলদে ভাব সরিয়ে সাদা রঙ ফিরিয়ে
আনতে লবণের সাথে খানিকটা লেবু মিশিয়ে তা
দিয়ে দাঁত মাজুন। তিন দিনের মধ্যেই দাঁতের সাদা
রঙ ফিরতে শুরু করবে।
৭. দাঁতের গোড়ায় ব্যথা করলে বা মাড়ি ফুলে
গেলে লবণ মেশানো পানি তা উপশম করতে
পারে। উষ্ণ গরম পানিতে লবন মিশিয়ে তা কিছুক্ষণ
মুখে ধরে রাখুন। দুই দিন দুই বেলা নিয়মিত
করলেই মাড়ির ব্যথা কমবে।।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×