somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারানা যুক্তি হালিমে মুক্তি (যুক্তি ১ হতে ১০)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি আমলে সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়। কিন্তু এই ক্যাবল অত্যন্ত নিম্নমানের। টানার কয়েক বছরের মধ্যেই সাবমেরিন ক্যাবলের জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে সরকার বন্ধ করার পরেও সাবমেরিন ক্যাবলের ফাটল দিয়ে কিছু কিছু ফেসবুক লিক করছে।
যুক্তি-০১‬

জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় যারা ফেসবুকসহ বিভিন্ন সাইটে আটকে পরেছেন তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
যুক্তি-০২

এখন থেকে দেশেই ছাপানো হবে ফেসবুক। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিদেশ হতে ফেসবুক আমাদানি দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করা হতে পারে।
যুক্তি-০৩

ঢাকা বিমানবন্দর হতে সাড়ে তিন কেজি প্রক্সি'সহ সার্ভার আটক। অবৈধভাবে ফেসবুকে লগ ইন করার উদ্দেশ্যে ঘানা গমনের প্রাক্কালে ঝটিকা অভিযানে এই আটকের ঘটনা ঘটে। পৃথিবীর ইতিহাসে প্রক্সি'সহ সার্ভার আটকের এটি প্রথম ঘটনা। উল্লেখ্য, সরকার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ইন্টারনেট ভিত্তিক মাধ্যম বন্ধ করায় হাজার হাজার ব্যবহারকারী গণহারে দেশ ত্যাগ করে।
অবশ্য সরকার পূর্বে সতর্ক করেছিল অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীরা কঠোর নজরদাড়িতে রয়েছে।
যুক্তি-০৪‬

মামা হালিম এবং তারানা হালিমের ভাবমূর্তি রক্ষায় জাতি বদ্ধপরিকর নিশ্চিত হবার পরে আজ সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে ফেসবুক এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম।
যুক্তি-০৫

ফেসবুক বন্ধ করে কোটি কোটি মানুষের প্রাণরক্ষা করায় বিশ্বশান্তিতে তারানা হালিমকে কেন নোবেল শান্তি পুরিষ্কার দেয়া হবেনা জানতে চেয়েছে বিশ্ববিবেক জাতিসংঘ।
যুক্তি-০৬

ফেসবুকে লগইন করতে গিয়ে ৬ জন নিহত, আহত ২৫। জাকারবার্গকে ১নম্বর আসামী করে মামলা দায়েরের প্রস্তুতির সংবাদে আত্নগোপনে জাকারবার্গ। পুলিশী অভিযান অব্যাহত।
যুক্তি-০৭

ইন্টারনেট ছাড়াই বৈঠা দিয়ে ফেসবুক চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছেন ভেড়ামারা সিলিকন ভ্যালির প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ আজীব সওয়াজেদ জয়। ইতিপূর্বে তিনি বাটি চালান দিয়ে সার্চ ইঞ্জিন চালানোর প্রযুক্তি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে বাটি চালান প্রযুক্তি চুরি করে তৈরী হয় গুগল।
যুক্তি-০৮

ফেসবুকে প্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। আইনশৃংখলা রক্ষা বাহিনী চারদিক দিয়ে ফেসবুক ঘিরে রেখেছে। ফেসবুকের সদর দরজায় বালুর ট্রাক মোতায়েন করা হয়েছে। ইন্টারপোল ইতিমধ্যে আনসারুল্লা প্রক্সি টিম আর হেফাজতে ভিপিএন-কে গ্রেফতারে রেড এলার্ট জারি করেছে। সবুজ সিগন্যাল না পাওয়া পর্যন্ত দেশবাসীকে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। গুগুলের পরিবর্তে বাটি চালান প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ফেসবুকের বদলে সকল স্ট্যাটাস বিটিভিতে আপডেট দিতে হবে। হোয়াটস এপ ও মেসেঞ্জারের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে টেলিটক সিম।

উপরোক্ত বিষয়ের সত্যতা প্রসংগে জুনায়েদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে বলেন, "আমি প্রক্সি দিয়ে ফেসবুক চালাই নাই। যে প্রক্সি দিয়ে আমার নামে স্ট্যাটাস দিয়েছে সে একটা প্রক্সি জুনায়েদ, সে একটা দুষ্টু পলক। আমি শুধু ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই।" তারানা হালিম বলেন, "এখন থেকে দেশেই ছাপানো হবে ফেসবুক। জাতির অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিদেশী ফেসবুক চিরদিনের জন্য নিষিদ্ধ করা হবে।" তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, "আমি ছোটবেলায় গুগল আবিষ্কারের আগে অনেকগুলি চটি ফেসবুক আবিষ্কার করেছিলাম। দেশের জনগণের জন্য আমার পক্ষে গীতবিতানের মত মোটা আরেকটা ফেসবুক আবিষ্কার ওয়ান-টু'র ব্যাপার। জাকারবার্গ কি ফেসবুক আমারত্তে বেশী বুঝে!!" এদিকে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানিয়েছেন তেজগাঁওয়ে কেউ ফেসবুক স্ট্যান্ড করলে হেব্বী পিটানো হবে।
যুক্তি-০৯

কৃষিমন্ত্রী জানিয়েছেন উন্নত মানের বীজের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন বোরো মৌসুমে দেশী জাতের ফেসবুকের বাম্পার উতপাদন সম্ভব। সরকারি ব্যবস্থাপনায় ও নির্ধারিত মূল্যে ধানের মত সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে ফেসবুক।
যুক্তি-১০
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
২৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×