somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোখলেসের একদিন হাতানো (২টি গুডমর্নিং পোস্ট)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
|মোখলেসের একদিন|

২০২১ সালের একদিন। মোখলেস চাকলাদার টিভি দেখতে বসেছেন। এক নাম্বার চ্যানেলে শেখ হাসিনার ভাষণ সম্প্রচারিত হচ্ছে। তিনি রিমোট চেপে দুই নাম্বার চ্যানেলে গেলেন সেখানে একই ভাষণ, তিন চার পাঁচ নম্বর চ্যানেলেও ভাষণ সম্প্রচারিত হচ্ছে। তিনি এভাবে দশ নম্বর চ্যানেল পর্যন্ত টিপে দেখলেন। সবকটাতেই ভাষণ দেখাচ্ছে। টিভি বন্ধ করার আগে হতাশ হয়ে শেষবারের মত রিমোট চেপে এগারো নম্বর চ্যানেলে যেতেই টিভির ভিতর থেকে মাহবুবুল হানিফ রাগী গলায় ধমকে উঠলেন "চাকলাদারের বাচ্চা চাকলাদার, ভাষণ না শুনে আবার চ্যানেল বদলালে তোকে রিমান্ডে নেয়া হবে।" হতচকিত মোখলেস ভুল করে বারো নাম্বার চ্যানেল টিপতেই গাইবান্ধার এমপি লিটন ঢুলু ঢুলু চোখে মাতাল গলায় বললেন, "শালা, তোর এত্তবড় সাহস! আবার চ্যানেল চেইঞ্জ কইরেছিস!" তারপর পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছুড়লেন। গুলি খেয়ে কাতরানোর সময়ে রিমোটে চাপ লেগে চ্যানেল চেঞ্জ হয়ে গেল। মরার আগে মোখলেস তওবা করার বদলে ভাষণ শুনতে লাগলেন।

২.
|হাতানো|

কোন একটা দেশের রাজধানীর এক পুলিশ চেকপোস্টে ভিপিএন, প্রক্সি আর সার্ভারকে আটক করা হয়েছে। মোটর সাইকেলে পুলিশ বক্স অতিক্রম করার সময়ে পুলিশ তাদের আটক করেছে।

ভিপিএন, প্রক্সি আর সার্ভারকে মোটর সাইকেলসহ আটকের সংবাদে দেশের সকল মিডিয়া চেকপোস্টে হাজির হয়েছে। পুলিশের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা বিশ্বজয়ের ভাব নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন।

একজন হাবিলদার একটা তথ্য জানাতে বহু কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলার সুযোগ পেলেন-
: স্যার, আমরা যে ভিপিএন, প্রক্সি আর সার্ভারকে আটক করেছি তারা বলছে..
: তোমাদের অভিনন্দন, তাদের কোন কথা শুনবেনা। যা বলার রিমান্ডে বলবে। এখন শক্ত করে বেঁধে রাখ।
: কিন্তু স্যার, তারা বলছে যে-
: তারা কি বলছে যে তারা ভিপিএন, প্রক্সি, সার্ভার নয়। তারা আসলে ফেসবুক, গুগোল আর হোয়াটসএপ!
: না, স্যার, তারা বলছে যে তাদের নাম..
: তাদের নাম? ভাইবার, ম্যাসেঞ্জার আর ইউটিউব!
: না, স্যার, তারা বলেছে তাদের নাম ভূপেন পোদ্দার, রক্সি গোমেজ আর সারোয়ার হোসেন। সার্জেন্ট স্যার ভূপেনকে ভিপিএন, রক্সিকে প্রক্সি আর সারোয়ারকে সার্ভার সন্দেহে আটক করেছেন।
: ধ্যাত, বলিস কি! ভূপেন? মানে সংখ্যালঘু, রক্সি গোমেজ? সেও সংখ্যালঘু! হারামাজাদারা করেছিস কি! সারোয়ার অবশ্য সংখ্যাগুরু, দাড়ি থাকলে জঙ্গী বলে চালিয়ে দেয়া যাবে।
: জ্বী স্যার, কিন্তু বাকী দুজনকে নিয়ে একটা কিছু ভাবুন..
: তারা সংখ্যালঘু - এটা ভালো করে চেক করেছিস?
: স্যার, আমি তাদের প্যান্ট খুলে চেক করেছি। কিন্তু সার্জেন্ট স্যার ভালো করে হাতিয়ে হাতিয়ে দেখে বললেন প্লাস্টিক সার্জারী করে ছোটকালে ফেলে দেয়া অংশ জোড়া লাগিয়েছে, তারা আসলে আইএস এজেন্ট।
: তবে, তিনজনকে সরাসরি আমার রুমে নিয়ে আয়, চেক করে দেখি, আহা কতদিন আয়েশ করে ঐসব হাতাই না।
: স্যার, কোনসব হাতান না!
: সেটা তোকে বলতে হবে। ফোন রাখ।

কনস্টেবল ফোন রাখতেই মন্ত্রী মহোদয় পুলিশের বড় কর্তাদের ফোন দিয়ে আটক ভিপিএন আর প্রক্সিকে তার রুমে পাঠানোর নির্দেশ দিলেন। আধাঘন্টা পরে টিভি মিডিয়া আর অনলাইন নিউজ পোর্টালে নিউজ হল-
'ব্রেকিং: প্রক্সি, সার্ভার ভিপিএন আটক: রুদ্ধদ্বার কক্ষে জিজ্ঞাসাবাদ করছেন মন্ত্রী।'

পুনশ্চ: কোন একটা দেশে এভাবেই সাধারণ সংখ্যাগুরুরা রাষ্ট্রের ইচ্ছামাফিক জঙ্গী হয়ে যায়। অন্যদিকে রাষ্ট্র গোপনে ইজ্জত হাতায় সাধারণ সংখ্যালঘুদের। সংখ্যাগুরু বা সংখ্যালঘু বিবেচ্য নয়, সাধারণ তো সাধারণই।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×