somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেজাতংক

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনিয়র সচিব জায়েদুল তরফদার চোধুরী প্রচন্ড অস্বস্তিবোধ করছেন। মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক চলছে। বৈঠকে পৌনে ছয় হাজার কোটি টাকার প্রকল্প চূড়ান্ত হবে। রাজপরিবার উপঢৌকন বাবদ প্রকল্প ব্যয়ের কত পার্সেন্ট পাবে, কোন কোম্পানীকে কত টাকার কাজ দেয়া হবে, সংশ্লিষ্ট অন্যরা কত পার্সেন্টেজ পাবে, নিজেদের একাউন্টে কত টাকা ঢুকবে- এমন স্পর্শকাতর সব ভাগাভাগির বিষয়েও সিদ্ধান্ত হবে। অথচ তিনি স্বস্তি পাচ্ছেন না, সদ্য গজানো লেজটা শার্টের ভিতর দিয়ে সামনে এসে প্রথম শ্রেণির গেজেটেড ভুঁড়িতে সুরসুরি দিচ্ছে।

অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। লেজের আচরণে 'মাথার ঘায়ে কুত্তা পাগল' অবস্থা। কিছুতেই স্বাধীনচেতা বেয়াড়া লেজকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অবশেষে লেজকে শিক্ষা দিতে শেষপ্রান্তের চুলগুচ্ছ ধরে সপাটে টান দিলেন। কয়েকটা চুল ছিড়ে হাতে চলে এলো। চুলগুলো ফাইলের উপরে রাখলেন, লক্ষ্য করলেন প্রতিটা চুলে নির্দেশনা লেখা রয়েছে। তিনি বিষ্ময়ে একটা করে চুল চোখের সামনে ধরে জোড়ে জোড়ে পড়তে লাগলেন রাণীমাতা ৫%, রাজপুত্র ১০%, মন্ত্রী মহোদয় ৩%, সচিব ২%, যেমনে খুশী তেমনি লুট ৩০%। পড়া শেষে বিষ্মিত দৃষ্টিতে দেখলেন সকলে যার যার লেজ নিয়ে ব্যস্ত। মন্ত্রী মহোদয় নিজের হৃষ্টপুষ্ট লেজকে হাতপাখা বানিয়ে বাতাস করছেন আর বেসুরো গলায় গাইছেন "আমরা সবাই শান্তশিষ্ট লেজনিষ্ঠ ভদ্রলোক..।" বাকীদের কেউ লেজ দিয়ে ঘাম মুছছেন, কেউ কান চুলকাচ্ছেন, কেউ আবার লেজের কেশগুচ্ছে চিরুনী দিয়ে ব্যাকব্রাশ করছেন। এক সচিবালয় সুন্দরী লেজের চুলকে পাফ বানিয়ে মুখে পাউডার ঘষছিলেন। সুন্দরী তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ইংগীতপূর্ণ হাসি দিতেই তিনি বিষম খেলেন এবং বুঝতে পারলেন স্বপ্ন দেখছেন।

জাদরেল সিনিয়র সচিব জায়েদুল তরফদার চৌধুরী ঘুম থেকে জাগার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই ঘুম ভাঙছে না। নিরীহ লেজটা দীর্ঘ হচ্ছে... সাপের মত অষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে পেঁচিয়ে গলার কাছে উঠে আসছে..
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×