somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদারু

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বিষ্যুদবারে ফজল খন্দকার ভাবেন সাড়ে পাঁচটার মধ্যে অফিস থেকে বের হবেন। বাড়ি ফিরে পোশাক বদল করবেন। তারপর আট’টায় মদিরা বার এন্ড রেষ্ট্যুরেন্টে ঢুকবেন। পিয়াজ দিয়ে বাদাম মাখানোর সাথে আয়েশ করে কেরুর ভদকা খাবেন। ফরেন ভদকা সাধ্যে কুলোয় না। তাই তিনি ‘ মায়ের দেয়া বাংলা পানি গলায় ঢেলে নে রে ভাই, দিনদু:খনি মা যে তোদের কেরুর বেশী সাধ্য নাই’- ভাবাদর্শে বিশ্বাসী- এতে নেশা হয়, দেশপ্রেমও অঁটুট থাকে। তবে কোন বিষ্যুদবারেই তিনি সাড়ে আটটার আগে অফিস থেকে বেরুতে পারেন না।

আজ তিনি কাজ প্রায় গুছিয়ে এনেছেন। অফিসের বসকে বলে বিকাল ৪টায় ছুটি মঞ্জুর করিয়েছেন। কিন্তু ছটার আগে মনে হয়না হাতের কাজ শেষ করতে পারবেন। তবে যে করেই হোক ছ’টার মধ্যে বের হতে হবে। গতকাল মদ খেয়ে বাড়ি ফিরার সময়ে মতিঝিল বিমান অফিসের সামনে নেমে গিয়েছিলেন। সংকল্প করেছিলেন ভোরে সারসপাখিগুলোকে আকাশে উড়িয়ে তারপর ঘরে ফিরবেন। কিন্তু সফল হন নাই। রাত তিনটার দিকে পুলিশের ভ্যান এসে তাকে থানায় নিয়ে পেট ওয়াশ করানোর আর পিছনে ডিম ঢুকানোর ভয় দেখিয়েছে। রীতিমত তিন হাজার টাকা গচ্চা দিয়ে ভোরে ছাড়া পেয়েছেন। মাতাল অবস্থায় না থাকলে দশ হাজার টাকার কমে পুলিশ কি ছাড়তো!

আজ ফজল খন্দকারকে কেউ থামাতে পারবে না। পুলিশ কেন, সেনাবাহিনীও এলেও না। প্রথমে ভরপেট মদ খাবেন। তারপর মতিঝিলের শাপলাফুলকে ঘাড়ে করে বয়ে নিয়ে বুড়িগঙ্গায় ছেড়ে দিয়ে আসবেন। ধূলিবালি ধোঁয়া আর শব্দদূষণে শাপলা ফুলটা যে কিভাবে এখনও না মরে দাঁড়িয়ে আছে ভাবা যায় না! তারপর প্রেসক্লাবের সামনে কদম ফোয়ারাকে কুরিয়ার সার্ভিসে শ্রীকৃষ্ণের ঠিকানায় পাঠিয়ে দিবেন। এরপর দোয়ল চত্বরে গিয়ে দোয়েল দুটোকে গ্রামের দিকে উড়িয়ে মতিঝিলে ফিরে আসবেন। সারসগুলোকে ভদকার দেশ রাশিয়ার সাইবেরিয়ায় পাঠাবেন। তিনি অবাক হন- এই বাসঅযোগ্য শহরে সারস, শাপলা, দোয়েল, কদমকে বন্দী রাখা যে প্রকৃতিবিরোধী অপরাধ এ সরল সত্যটা এতদিনে কেউ বুঝতে পারে নাই! তিনি না হয় লোকাল ভদকা খেয়ে গতকাল রাতে বুঝেছেন, বড় বড় শালা সম্বুন্ধী আর ভাসুরের দল নিত্য ফরেন ভদকা গিলেও ব্যাপারটা বুঝতে পারছে না!

ফজল খন্দকার দ্রুত হাতের কাজ শেষ করে অফিস থেকে বের হতে চাইছেন। কিন্তু তার দেরী হয়ে যাচ্ছে, কোম্পানীর হিসাব মিলাতে গিয়ে বারবার ভুল হচ্ছে- খুব ছোট ছোট ভুল।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×