আঁধারের সম্রাজ্ঞী
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিশিথবেলার সদ্য
সমাপ্তিতে ক্লান্তি-
অবসাদেরা সব
পরাভূত।শরতের
সমীরণের স্নিগ্ধ
পরশে সবই
প্রাণচঞ্চল। কুজনে
কুজনে মুখরিত
চারপাশ।
তুমি এখনো আছো!?
তুমিতো এই কয়েক
প্রহর পূর্বে ছিলে
ষোড়শী তরুণীর
উজ্জ্বল মুখচ্ছবি
এখন ক্ষণকাল না
যেতে সেই তুমিই ঢলে
পড়লে প্রাতঃপশ্চাত
গগনে, পরিণত হলে
আড়ষ্ট বৃদ্ধার মলিন
অবয়বে! আমি কি ভুল
দেখছি!? না, না...
একি! তুমি দেখছি
মিলিয়ে যাচ্ছো অসীম
সীমানায় ! নিশিথ
অন্ধকারে
কতো কল্পবিলাস না
ছিল আমার তোমাকে
ঘিরে
তার ইয়ত্তা নেই ,
তোমার মিষ্টি কোমল
আলোতে ঘুমহীন
বিদায় দিয়েছি
অসংখ্য নিশি ।নশ্বর
এই নদী-সমুদ্র পাহাড়-
পর্বত গাছগাছালি
পাখপাখালি, সমগ্র
পৃথিবী উন্মুখ হয়ে
থাকে গভীর
প্রতীক্ষায়, নিখাদ
নিঃস্বার্থ প্রাণের
ভালোবাসায়
আঁধারের সব
তাণ্ডবলীলা চাপিয়ে
কেবল দু' দণ্ড শান্তির
আশায়।ফিরে আসবে
বলে, নিরন্তর চেয়ে
থাকা পূর্বাশায়।
.
উত্তরা, ঢাকা
১৭/০৯/১৬
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন