somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল বেলার ঘুম ভাঙল বাসার দুপাশের স্কুলগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকের আওয়াজ শুনে । ছুটির দিন , তাই অনেক বেলা করে ওঠা , ততহ্মনে প্রভাতফেরি ফিরে এসেছে সারা এলাকা ঘুরে । এলাকা ঘুরিয়ে প্রভাতফেরি করে যে কি লাভ তা আদৌ আমার বোধগম্য হয় না তবে প্রভাতফেরি দেখতে আমার কিস্তু ভালই লাগে । এটা কোনোবারই আমি মিস করি না সাধারনত । সারাদিন বাসায় শুয়ে বসে কাটানোর প্লান ছিল কিন্তু মাইকের আওয়াজে আর বিছানায় থাকার সাধ্য হলোনা । ছোট ছোট ছেলেমেয়েরা প্রথমে মাইকের সামনে এসে বলছে আমার নাম এই , আমি একটি ছড়া /গান/কবিতা বলব । তারপর শুরু করছে তাদের ছড়া কবিতা গান , বেশিরভাগের কথা বোঝার উপায় নেই । আবার একএকজন এমন বেসুরা গান করছে তা শুনলে সহ্য করা অনেক কঠিন । যাইহোক এসব নীরবেই আমাকে গিলতে হল । বছরের এই একটা দিনেই তো তারা মাতৃভাষা চর্চা করে , আর ক্লাস পার্টি , পিকনিক , অন্যান্য সময় ত তারা শাকিরার "হিপস ডোন্ট লাই " ছাড়ে । হিন্দী ছবির আইটেম গান গেয়েই সারা বছর কাটে এদের , স্কুলে ইংরেজি তে দহ্মতা বাড়ানোর জন্য লিটারেচার, রেপিড রিডিং , আর ফান্ডামেন্টাল ইংলিশের মত তিন চারটা আলাদা সাবজেক্টই আছে এদের । আর এ অনুষ্ঠানে তাদের অংশগ্রহনও কিন্তু অন্য কোন কারনে নয় , প্রথম প্রাইজ টা তো পেতেই হবে তাদের , নাহলে অভিভাবকদের রোষের মুখে পড়তে হবে । তাই স্টেইজে এদের আপ্রান চেষ্টা চলছে পুরষ্কার জেতার । খাতা হাতে জাজেস রা বসে আছেন স্টেইজের এক কোনে , তারাই মূল্যায়ন করবেন কে হল প্রথম , দ্বিতীয়, তৃতীয় ।

আজকের দিনে আবার সবার সেলফোনের রিংটোন ' আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারি .......' , যেখানে সবসময় বাজে ফিফটি সেন্ট এর "ইন দ্যা ক্লাব " । সেলফোনে একুশের লোগো, এনিমেশন , ওয়ালপেপার সব সেট করা আজকের দিনটির জন্য । আবার আজকে কেউ বিদেশী চ্যানেল এর ধারেরকাছেও যাবে না । কেউ বিদেশী চান্যেল ছাড়তে গেলে 'কিউকি সাস ভি কাভি বহু থি ' এর কাহিনী মুখস্ত করা মুরুব্বীরা উচ্চস্বরে ধমক মারে " আজকের দিনটা অন্তত বাংলা চ্যানেল দেখ " । টিভিতে এমাসের বিগ্গাপন "আমরা ছাড়া কে দিয়েছে প্রান ভাষার জন্য , আমরা ছাড়া আর কে পারে দেশকে এমন করে ভালবাসতে" ।


এসব চোখের সামনে দেখা ঘটনা , কিন্তু এসব নীরবেই সহ্য করতে হয় । এই একটি দিনের জন্যই তো আমাদের মাতৃভাষার চেতনা জেগে উঠে । এই একটি দিনের জন্যই তো আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা দেখাই !!!!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×