somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্ডিয়া ভ্রমণ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন পর আবার ইন্ডিয়া ভ্রমণে গিয়েছিলাম। এবারের ভ্রমণটা বেশ লম্বা ছিল। কলকাতা, আজমের শরীফ, জয়পুর, আগড়া এবং দিল্লী হয়ে আবার কলকাতা আসি। আমার দীর্ঘ ৯ দিন ভারতের বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়ানোর বিভিন্ন অভিজ্ঞতার কথা ধারাবাহিকভাবে তুলে ধরবো আমার এই ভ্রমণ কাহিনীতে।
ঢাকা টু আজমের শরীফ ঃ সাধারণত কলকাতা যাওয়া আসার সময় খুব একটা সরাসরি বাস ব্যবহার করি না। ভেঙ্গে ভেঙ্গে কলকাতা যাওয়া আসা করি। কিন্তু রমজান মাসের জন্য এবার শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা বাসের টিকেট কাটি। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বাস ছাড়ার কথা ছিল রাত ১০টায় সেই মোতাবেক শ্যামলী বাস কাউন্টারে পৌছাই। কিন্তু কাউন্টারে যাওয়ার পর জানানো হল বাস আসতে দেরি হবে তাই আরামবাগ কাউন্টার থেকে বাসে উঠতে হবে। কি আর করা চলে এলাম আরামবাগ কাউন্টারে। ১০টার বাস ছাড়ল রাত পোনে ১২টায়। আরিচা ঘাটে সাড়ে তিন ঘন্টা জ্যামে আটকা পড়ার পর দুপুর সাড়ে বারোটায় পৌছলাম বেনাপোল বর্ডারে। এপার-ওপারের ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে কলকাতার উদ্দেশ্যে বাস ছাড়ল পোনে ২টায়। সেই বাস কলকাতায় পৌছতে পৌছতে রাত হল সাড়ে ৮টা। এর মধ্যে বেনাপোলে বর্ডারে আরো তিনজনের সাথে পরিচয় হল যারা আজমেরী শরীফ যাবে। তাদের কলকাতা আজমেরী শরীফ এর টিকেট আগেই কাটা ছিল, তাই তাদের সাথে যেথে হলে আমাকে শিয়ালদহ থেকে আজমের শরীফের টিকেট কাটতে হবে। যাই হোক যেভাবেই হউক আজমের এক্সপ্রেস এর একটা স্লীপার ক্লাসের টিকেট ম্যানেজ করলাম (অবশ্যই ১০০ রুপি বেশী দিয়ে)। আজমের এক্সপ্রেস শিয়ালদহ ষ্টেশন ছাড়ল রাত পোনে ১২টায়। কলকাতা আজমের ২৭ ঘন্টার জার্নি পৌছলাম ৩০ ঘন্টায়। ৮ আগষ্ট রাতে রওয়ানা হয়ে ১০ আগষ্ট সকাল বেলা পৌছলাম আজমের শরীফে। ষ্টেশনে নেমে ৫০ রুপিতে অটো ভাড়া করে গেলাম দরগা গেইটে। আমার সাথের এক লোক মাজারের এক খাদেম এর ফোন নাম্বার নিয়ে এসেছিল তার বাসায় থাকার জন্য। ফোন করে ঐ খাদেমের বাসায় গেলাম। কিন্তু বাসার কন্ডিশন দেখে আমার পছন্দ হল না। তাই ফিরে এলাম মাজার গেটে। এখানে অনেক হোটেল আছে। দালাল ডিঙ্গিয়ে অনেক দর কষাকষি করে মাজার গেটের সামনেই হোটেল শাহানশাতে ১০০০ হাজার রুপি করে ৪ জনের জন্য ২টা ডাবল রুম নিলাম। (চলবে) ইন্ডিয়া ভ্রমণ
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×