somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার আমার পুঁজিবাদী সংসার

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি বলেছো
তোমাকে ভালবাসা আমার কাজ নয়!

আমাদের অনেক কাজ
কাঁধে মেলাসব গুরুদায়িত্ব
সাবমিশন
টাইট ডেডলাইন
স্কেজুল
হোমঅফিস
ইনকামট্যাক্স
বাড়ি করা
পাবলিকেশন
কনফারেন্স
প্রমোশন
পিএইচডি
বাথরুম পরিষ্কার করা
বাচ্চাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া
লাঞ্চবক্স তৈরি, হোমওয়ার্ক তদারকি
মেলাসব জরুরী জিনিস।
এখানে তোমার প্রেমাকাঙ্খা?
কি এক অশ্লীল অবান্তর আব্দার আমার!

তুমি বলেছো
এখন ভালবাসা আমার কাজ না।

এখন প্রেমের সময় না।
এখন দেখছো না - গুমখুন, ক্রসফায়ার?
ডিজিটাল সিকিউরিটি আইন
দেশে দুঃশাসন, গণতন্ত্র নেই
সর্বস্তরে দুর্নীতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে
ভারতীয় আগ্রাসনে কোণঠাসা আমাদের দেশ
দমবন্ধ এই ভয় ও ধর্ষণের সংস্কৃতিতে
প্রেম-ভালবাসা?
অসম্ভব!
কোথায় তোমার স্বৈরাচারবিরোধী চেতনা?
বাদ দাও এই সব পুতু পুতু আলাপ !
এখন তো আমার কপাল কুঁচকে
প্রতিবাদ মিছিলে যাওয়ার কথা
অব্যাহত যৌননিপীড়ন, ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে
লেখার কথা এক দুর্ধর্ষ আর্টিকেল
এখন অতিমারির ছোবলে ছিন্নভিন্ন বিশ্বঅর্থনীতি
এ সময় এই লঘুচিত্ত আমার
প্রেমে মজে থাকা নিতান্তই
আপোষকামী মধ্যবিত্ত ভাবালুতা
বাহুল্য পুঁজিবাদী রোমান্টিকতা।

এ সময়ে আমার কেন হতচ্ছাড়া
এই উড়ু উড়ু মন উচাটন
ঘরে রয় না
-তুমি শুনতেই চাও না।

মন বলে
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে
কভু আসো না তো!
তুমি যে তফাতে থাকো
অধরা জ্যোৎস্নার মতো
অচিন অবাস্তবে
অলীক জগতে
এই প্রকাশ্য দিবালোকে
আমার এহেন প্রেম-প্রেম মতিগতি
মোটেই সুবিধার না
এ বড়ই বালখিল্যতা তোমার কাছে।

তুমি বলেছো
তোমাকে আমি ভালোবাসি - বলতে পারবো না ।

আমার গাড়ি-বাড়ি, টাকা-কড়ি,
স্বামী-সন্তান, বিড়াল ছানা, টবের বাগান
ঘর-সংসার, বইপত্র আমি নিশ্চিন্তে ভালবাসতে পারি
চাইলে রবিঠাকুর, জর্জ ক্লুনি বা শাহ্‌রুখ খানকেও ভালবাসা যায়
সালমান শাহ্‌, কিম্বা অপূর্ব-নিশো হলেও সমস্যা নেই।
এই সবকিছু নিরাপদে ভালবাসা যায়।

পরানসখা, শুধু তোমাকে না!
তোমাকে ভালবাসার কোন পথই খোলা নেই আমার!

ফেব্রুয়ারি ১৩-১৬, ২০২২
উইস্কন্সিন
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×