somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ সমাজের আসল দর্পণ - নটরাজনের লেখা উপন্যাস পুলিশ সাহেব থেকে উদ্ধৃত - কতটুকু বাস্তব

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুলিশ হচ্ছে একটা দেশের জনসাধারণের আসল দর্পণ। পুলিশের সততা, কর্মনিষ্ঠার ব্যারোমিটারে একটা দেশের মানুষের চরিত্র বিশ্লেষণ করা চলে। বর্তমান সমাজে যেখানে চারিদিকেই অসততার ঢেউ, সেখানে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও পুলিশকে সৎ থাকতে বলার অর্থই হল একজনের মুখে একখণ্ড মিশ্রি পুরে দিয়ে তাকে হুকুম দেয়া -- চুষবে, কিন্তু সাবধান! রস গিলতে পারবে না।

---- নটরাজনের লেখা উপন্যাস পুলিশ সাহেব থেকে উদ্ধৃত

পুলিশের মডারেট অফিসাররা প্রায়শই এই উক্তি উদ্ধৃত করে থাকে তাদের সতীর্থদের অপকর্মের সাফাই গাইতে গিয়ে। কিন্তু এটা আসলেই কতটা যুক্তিযুক্ত। ধরে নিলাম আমাদের সমাজ খুব খারাপ, সমাজের সকল পর্যায়ের মানুষের অবক্ষয়ের দিকে ধাবিত। কিন্তু তার পরেও কিছু প্রশ্ন থেকে যায়। সরকারী ব্যাংকেই শুধু চুরী হয় কেন, বেসরকারী ব্যাংকে হয় না কেন। এক সমাজের লোকইতো দুই জায়গায় কাজ করে। পুলিশতো মিশনে গেলে ঠিকই সোজা হয়ে যায় কিন্তু দেশে অাসলেই অাগের চেহারা। এই দেশের লোকেরাইতো অান্তর্জাতিক মানের পণ্য তৈরী করে রফতানী করে, কিন্তু সরকারী লোকজন দেশী মানও বজায় রাখতে পারে না। সরকারী চিনীকল, পেপার মিল, পাটকল সারাজীবন লোকসান এ চলল, অথচ সেগুলো কিনে নিয়ে মেঘনা ও বসুন্ধরা গ্রুপ দিনে দিনে শুধু লাভই করে যাচ্ছে।

সরকারী হাসপাতালে গেলে ঘৃনায় বমি আসে অবস্থা দেখে, সরকারী প্রাইমারী স্কুলে কোন ভদ্রলোক তার বাচ্চা কাচ্চাকে পড়ানোর কথা চিন্তাও করে না। সরকারী ট্রান্সপোর্ট বিআরটিসি যেখানে লোকসানের ভারে মুখ থুবরে পড়েছে, সেখানে এস এ পরিবহনের মত প্রাইভেট কোম্পানী শুধু ট্রান্সপোর্ট ব্যাবসা থেকেই আজকে টিভি, কুরিয়ার এমনকি ব্যাংকিং ব্যাবসা করে গ্রুপ অফ কোম্পানীতে পরিনত হয়েছে। বাংলাদেশ বিমান কোনদিনও লাভ করেনি, অথচ একই রুট এ একটার যায়গায় এখন চার-পাচটা বেসরকারী বিমান চলাচল করে এবং লাভও করে। এরকম ভূড়ি ভূড়ি উদাহরণ তৈরী করেছে সরকারী লোকজন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে চড়ম অযোগ্য, অকর্মন্য ও অথর্ব লোকজন দিয়ে সরকার সার্ভিস পরিচালনা করে। সরকারী সেবায় নুন্যতম মানদন্ড বলে কিছু নাই। ইহকালে মানুষ চোর, বাটপার, ছিনতাইকারী, চাদাবাজ ও ডাকাতকে যত না ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় সরকারী লোকজনকে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×