*
ম্যাপলের পাতায় খোদিত নাম দুটি উড়ে
ঘর দোর ছেড়ে বনস্থলীময়
দুটি নাম ছিল, আছে ওতপ্রোত মিশে
আমরা দুজন ঘুরে ফিরে পা রেখেছি তিরিশে।
**
তেপ্পান্ন গলির তেত্রিশ বিঘা জমি
বুক ফুঁড়ে জেগে ওঠে অট্টালিকা দামী
তেপ্পান্ন গলির তেত্রিশ বিঘা বুক
এখনো শূন্যে ঝুলে আছে দুখিনীর চিবুক।
***
বৈশাখের তপ্তপাতায় পা রেখে দিন যায়
আয়ুর তরী ছেড়েছে ঘাট দোল পূর্ণিমায়।
****
বাতাসের একটা কান উড়ে গেছে দূরে
কে দেখে আজ তবে টর্নেডোর বুক চিরে।
*****
হাওয়াই চপ্পলে মৃদু মাথা দুলে কে যায় হেঁটে আজ
বহুদিন পর বন্দরে ভিড়েছে শৈশবের জাহাজ।
******
আরশীতে কে দেখে মুখ এত্ত ঘনঘন
ফুল তুলিতে হাতটি দিয়ো
কাঁটা তুলো না যেন।
*******
উনিশটি পথ উনিশ দিকে গেছে বেঁকে
একটা মেঠোপথ তোমার বাড়ির দিকে।
********
গোলকে গোলকে ফুরায় না ধাঁধাঁ বেঁচে থাকার আশ
বেঁচে ছিল মোর দাদা, আমি আছি মাটি করে দোআশ।
*********
আমরা ছিলাম ভরাভাদ্রের উন্মুক্ত আকাশ
আজকের পৃথিবী জুড়ে শতাব্দীর দূর্বাঘাস।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


