somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার বস সবসময়ই চায়, আপনি যেন কম কাজ করেন, আর তার লোকসান করেন ! ! !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার বস সবসময়ই চায়, আপনি যেন কম কাজ করেন, আর তার লোকসান করেন ! ! !






হ্যাঁ, কথাটা ঠিকই।
আপনার বস সবসময়ই চায়, আপনি যেন কম কাজ করেন, আর তার লোকসান করেন আর তাতে আপনার কোন অভিযোগই থাকা উচিৎ নয়।

কিভাবে?
হুম, আসুন এবার সেটায়।

একজন লোকের কর্মক্ষমতা "পূর্ণ"রূপে তখনই তাকে যখন তিনি
১। সুস্থ্য থাকেন
২। মন প্রফুল্ল থাকে


এদুটোর একটায় ঘাটতি মানে কম বা মনযোগহীন নামমাত্র দায়সারা কাজসম্পন্ন করা।

এবার আসুন, ব্যাপারটা খতিয়ে দেখি।
একটা লোকের ধরুন অফিস মতিঝিলে, সকাল ৯ টায়।
৯টা মানে ৯ টায়ই, ১ মিনিট বেশি মানেই সেদিনের বেতন কাটা। ধরুন, উনি মিরপুর/উত্তরা/সাভার/আজিমপুর/মোঃপুর থাকেন। তাহলে উনায় ঘুম থেকে ৬টার মধ্যে উঠতে হবে। ৭টার মধ্যে বের হয়ে গেলে সকল আম, জাম, কলা, কাঁঠালের ডিলারশিপের ডেলিভারি শেষ করে অফিসে পৌঁছাতে পারবেন।
অফিসের বস অসম্ভব ভাল, উনি দুপুরে বা বিকেলে বা সন্ধ্যায় অফিসে এসে সবার কাজের হিসেব নেন। মুদি দোকানের মতন হিসাব পয়সায় পয়সায় মিলিয়ে ১০টা বা ১১টার আগে কেউ বেরই হতে পারে না। বাসায় ফিরতে ফিরতে রাত ১২ টা। খেতে খেতে ১টা। তারপর খেয়েই ঘুম, আর আবার সকাল ৬টা। ঘোষিত "ছুটির" দিনেই কেবল ৬টা হয়ে যায় ৯টা। কিন্তু ফেরাটা হয়ত সেদিন আর হয়ইই না।
এতে উপকার কি হল? বেসম্ভব রকম "কাজের চাপ", আর অসম্ভব রকম দক্ষতার প্রশিক্ষণ হল। এই টাইম টেবিল থেকে নিজের জন্য কোন সময়ই নাই। বউ, বাচ্চা তো দূরের কথা।
এবার আসুন, খাওয়া-দাওয়ায়। সেই সকালে কিছু খেতে মন চায় না, কারণ রাত ১টায় খাওয়ায় ক্ষুধা লাগে নাই, কোনমতে বালিশচাপা হয়েছে। কাজের এতই ব্যস্ততা যে, গ্যাস, অম্বল, বদহজম নামট উৎকৃষ্ট বান্ধবী, বন্ধুদেরকে সারাজীবনের জন্য বউয়ের চেয়েও আপন করে নিয়েছেন। দুপুরেও যে একটা খাবার সময় আছে, সেটা ৫টার আগে আর মনেই হয় না। ফলে চা, পুরি, ফাস্টফুডই "শেষ" ভরসা!
এতে কি হল?
দেহের প্রাকৃতিক যে সাইকেলটা আছে, সেটা নষ্ট হয়ে গেল।
আর কোন ব্যায়াম করার সময় না থাকায় ডায়াবেটিস, প্রেসার, কিডনি রোগ, লিভার রোগ, হার্টের রোগ নামক মহীয়সী অপরূপা অপ্সরী প্রেয়সীদের সাথে প্রমটা জীবনভর জমজমাটই হয়ে গেল। তাদের সাথে বিয়ে না হলেও, আত্মীকসম্পর্কটা ঠিকই অটুট থাকছে।

এবার আসুন, শুরুর কথায়, আপনার বসেরা জেনেবুঝেই ওষুধ কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে এই রকম একটা কাজের সময় বানিয়েছে, যাতে আপনি তিলে তিলে মরে যান।

আপনার অফিস ১০টায় ও বিকাল ৪.৩০ শেষ হলে আপনি বাসায় ফিরে অন্তত ১টা ঘন্টা নিজের জন্য দিতে পারতেন, ব্যায়াম করতে পারতেন, বাচ্চাকে পড়াতেও পারতেন। তাতে আপনিও সুস্থ্য থাকতেন সাথে মনটাও প্রফুল্ল থাকত। আর আপনার কাজও অনেক অল্পসময়ে বেশি ও ভাল হত।

এজন্যই বললাম যে, আপনার বস সবসময়ই চায়, আপনি যেন কম কাজ করেন, আর তার লোকসান করেন ।

সাজ্জাদ হোসেন
বুধবার
১ ফেব্রুয়ারি, ২০১৭
রাত ১১:৩০
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×