somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনামালা - ০২

২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স ২৯। সম্প্রতি দেশের সবচেয়ে আকর্ষণীয় চাকুরীগুলোর একটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছি।
সমস্যা হচ্ছে, এরপর থেকেই আমার বাড়িতে বিয়ের জন্য মোটামুটি তোড়জোর আরম্ভ করেছে। আমি সময় চাচ্ছি। আমার নিজের কোন পছন্দ নেই। চাকুরি পাবার পরে সাধারনত যা হয়, আইডিতে বিপরীত লিংগের আনাগোণা বাড়ে। বেশিরভাগই গায়ে পড়া। যদিও এই অভিজ্ঞতা নতুন না। তবে এবার সেটা অনেক বেশি করে হচ্ছে।
আমার বরাবরের মতই সেসবকে খুব হাল্কা লাগে। ব্যক্তিগত জীবনে একটু বেশি রকম ব্যক্তিত্ব নিয়ে চলা মানুষ আমি। আমার কাছের বন্ধুবান্ধবও এরকম। নিজে থেকে ছ্যাচড়ামি করে কোন মেয়েকে নক দেয়ার কথা মনে পড়েনা। এরকমো গেছে কোন মেয়ে প্রপোজ করলে তাকে সসম্মানে অন্যভাবে এভয়েড করেছি। তার ব্যাপারে কারো কাছে কিছু জানাইনি আলগা ভাব নেবার জন্য।
এতকিছু বলার উদ্দেশ্য, আমি মানুষ টা কেমন তা কিছুটা বোঝানোর জন্য।
তো আমি এখন প্রায়ই জীবনসংগী/বিয়ে ব্যাপারটা নিয়ে কিছুটা আতংকে থাকি। আমার প্রায়ই মনে হয় আমাকে হয়ত ফ্যামিলির পছন্দে বিয়ে করতে হবে। কাকে না কাকে করতে হয় কে জানে! এমনিতে চরম খুঁতখুঁতে মানুষ আমি।
আবার এদিকে প্রেম হবার সম্ভাবনা নেই বললেই চলে। একেত যারা নক দেয় তাদের এপ্রোচের কারনেই ভাল লাগেনা।
দ্বিতীয়ত, নিজে কাউকে পছন্দ করতে ৬ মাস এক বছর লাগে। একটা সময় গিয়ে মনে হয়, আমরা একসাথে শান্তি পাবনা। তার মাঝে আমি যা খুঁজি সে সেসবে নমনীয় না। আর মনের কথা আর বলা হয়ে উঠেনা।
আমি গত ৭ বছর যাবত সিংগেল। যাকে ভালবাসতাম সে নিজেই প্রথমে যোগাযোগ করেছিল। বন্ধু ছিল। সেখান থেকে প্রেম ছিল। কিন্তু শেষে সে আমাকে বাজেভাবে ঠকিয়েছে নিজের স্বার্থে। আমি এটা হজম করতে পারিনি এখনো যদিও তাকে ঘৃণাও করতে পারিনা।
আমি বিয়ের ব্যাপারে কী করব? বাড়ি থেকে প্রেশারের দরুণ বিয়ে করলে মনে সন্তুষ্টি নাও আসতে পারে। ফলস্বরূপ, বেটার হাফকে তার অধিকার থেকে বঞ্চিত করার সমূহ সম্ভাবনা আছে।
আবার নিজে কাউকে পছন্দ করব সেই সাহসও পাচ্ছিনা।
আমি এখনো নিজের মন স্থির করতে পারছিনা। বিয়ের জন্য মানসিকভাবে ম্যাচিউরড হতে আমি কি আরো বছরদুয়েক সময় নিব? এদিকে প্রায় সব বন্ধুবান্ধব বিবাহিত। আমি নিজের ভেতরে জীবনের গ্লানি টেনে বেড়ানো মানুষ। মাঝেমধ্যে খুব করে ইচ্ছা কেউ আমার সাথে সারাক্ষণ থাকুক। কেউ আমার হৃদয়ের ভার কমাক একটু পিঠে হাত বুলিয়ে হলেও।


...

টিপসঃ
‌আরও তিন বছরের আগে বিয়ে নয়। আপনার মা বেশি জোড় করলে অন্যত্র বাসা নিন বা মেসে থাকুন। জয়েন করার পর অনেক ফরম্যালিটি থাকে। সেসব তখনই বিয়ে করলে দুইটার কোনটায়ই হবে না। আর আপনার মা তারপরও বউ নিয়ে ফ্যান্টাসিতে ভুগলে আপনার বাবার জন্য দেখুন। দিনশেষে বউ ত বউ -ই, সেটা আপনার হোক আর আপনার বাবার!
দুই জনের থেকেই ত উনি সিনিয়র!
আর হ্যা, বিয়ে নিয়ে কম করে হলেও দুই বছর পড়া উচিৎ -
টপিকঃ বিয়ে, তালাক, সন্তান প্রতিপালন, সম্পর্ক রক্ষা, ফরয ইলম (কম করে হলেও এগুলো শেষ করা উচিৎ)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×