somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা বাবা কি আসলেই স্বার্থ ছাড়া ভালবাসে?

২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কোন কিছু সম্ভবই না। স্বার্থ ছাড়া একমাত্র সম্পর্ক আল্লাহর সাথে। তাঁর মাখলুকের সাথে আরেক মাখলুকের সম্পর্ক স্বার্থ ছাড়া – এটা চরম লেভেলের মিথ্যা কথা। আর স্বার্থ যে শুধু অর্থের অঙ্কে মাপতে হবে – এই ভাবনাটা খুবই ছেলে মানুষি টাইপ। আনাড়িও বটে। স্বার্থ হয় পার্থিব বা অপার্থিব।

মা-বাবার সাথে এই দুই ধরনই প্রযোজ্য। কখন কোনটা সেটা সময়ের সাথে সাথে বোঝা যায় বা প্রকাশিত হয়। তবে বিয়ে শাদী, পড়ালেখা, চাকরি, ইত্যাদিতে এগুলোর রূপ ফুটে উঠে।

দুনিয়ার সবচে কাড়াক স্বার্থপর সম্পর্কের নাম বাবা-মায়ের সাথে সম্পর্ক। যে মা আপনার মুখ দেখেই বলতে পারে আপনার চাই কি, সমস্যা কি, সেই একই মা আপনার কামাই রোজগার শুরু করার পর আপনার বিয়ে নিয়ে ভাবে না, আর ভাবলেও এমন কারও সাথে বিয়ের কথা বলে যেখানে তার স্বার্থ উদ্ধার হয়। ছেলের যে রাতে ঘুম হয় না, রাত ঠিকমতন কাটে না, মেয়ের যে বয়সটা বাড়ছে, একা একা একাকিত্বের মাঝে হতাশায় চলে যাচ্ছে এগুলাতে কোন মাথা ব্যথা নাই। কিন্তু সেই একই ব্যক্তির আপনি সকালে ১ ঘন্টা পরে নাস্তা করলে কি সমস্যা, ডাক্তার লাগবে কিনা – এসবে অস্থির!

কি নিদারুণ একটা বিষয়। এই বিষয়টা অনেকেই বুঝে না। সন্তান বিয়ের পর টাকা কম দিবে, খরচ কমিয়ে দিবে, সময় কম দিবে – এসব চিন্তায় আর বিয়ে করায় না মা-বাবা। সমাজের লোকেরা বেশি কটু কথা বললে তখন চিন্তা করে। স্রেফ তাদের মুখ বন্ধ করার জন্য। আর সন্তানেরও মুখ বন্ধ করতে। সমাজে এত এত তালাকের পিছনে এখানেও একটা বিষয় এর সাথে যুক্ত। ছেলেগুলা তাদের যৌবন শেষ করে কামাই করতে করতে। আর মেয়ের বয়সটাও বেড়ে যায় ক্যারিয়ার ক্যারিয়ার করে। তারপর বয়সটা ২৮ বা বেশি হলে আগের মতন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে না, আসলেও সেটা আর পছন্দসই হয় না। ওদিকে ছেলেরও বয়স ৩৫+ হলে ২৪ এর কম বয়সী কাউকে পায় না যদি না ভাল আয়, বাড়ি, গাড়ি না থাকে বা অবৈধ প্রেমের সম্পর্ক থাকে। এই যে সন্তানেরা ১০-২৫টা বছর বিয়ে ছাড়া থাকল – এটার কষ্ট মা-বাবার চোখে পড়ে না! এরপরও বলবেন স্বার্থ ছাড়া তারা ভালবাসে?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৭
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুকিয়ে যাওয়া গাছে মালি বদলালেই ফুল ফোটে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮


২০২৩ সালের আগস্ট মাস। আওয়ামী লীগ সরকার সবে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, "আওয়ামী লীগ সরকার জনগণের পকেট থেকে... ...বাকিটুকু পড়ুন

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×