somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বর্জ্য থেকে হবে বিদ্যুত্

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ঢাকা মহানগরের প্রতিদিনের বর্জ্য থেকে এবার উত্পাদন করা হবে বিদ্যুত্। এ বিষয়ে ইতালির একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ইতালির ম্যানেজমেন্ট ইনভায়রনমেন্ট ফাইন্যান্স (এসআরএল) লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান এবং এসআরএলের কো-চেয়ারম্যান বেল্লিজারিও কোসিমো চুক্তিতে সই করেন। প্রকল্পটি শতভাগ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হবে এবং এতে দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ সময় জানান, আমিনবাজার ও মাতুয়াইল সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থানে প্রকল্প দুটি বাস্তবায়িত হবে। এই দুই প্রকল্পের জন্য দুটি সিটি করপোরেশন ৪৩ দশমিক ৪ একর জমি প্রতিবছর ৬৯ লাখ ৪৪ হাজার টাকায় কোম্পানিকে ইজারা দেবে।
এ প্রকল্প থেকে বিদ্যুতের পাশাপাশি জৈব সারও উত্পাদন করা হবে জানিয়ে নানক বলেন, প্রতি পাঁচ বছর পর পর ২০ শতাংশ হারে এই ইজারার টাকা বাড়বে। এ ছাড়া দুই সিটি করপোরেশন এই প্রকল্পের জন্য প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে। প্রকল্প থেকে উত্পাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুত্ ৮ টাকা ৭৫ পয়সা দরে কিনবে সরকার। ২০ বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলেও জানান তিনি।
এ সময় বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×