somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাজ্জাদ সংগ্রহ
জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

অামাকে অার ডুবাতে পারবে না

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন একটা অধ্যায়ে শুভ্র নিজেকে অাবিষ্কার করলো, যেখানে মনে হচ্ছিলো জীবন হাত ছেড়ে দিচ্ছে অার মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে।
চেষ্টা করতে করতে ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থ হয়ে শুভ্র সিদ্ধান্ত নিয়েই নিলো মরে যাবে। মরতেই চাইছিলো, বেঁচে থেকে হবেটা কি!! জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েও ভালবাসার পূর্ণতা বিলীন হওয়া থেকে ঠেকানো গেলো না, অাগলে রাখা গেলো না। তো? মরে যেতে চাওয়াটা কি অপরাধ হবে!! মোটেও না, সিদ্ধান্ত যথার্থ। এবার শুধু উপায় খুঁজে বের করা বাকি, পেয়েও গেলো, সহজ উপায়, নদী..।।

সহজ কেননা, সাঁতার তো জানে না। তাছাড়া মরতেই তো চাইছে, সাঁতার জানলে হয়তো বেঁচে যাওয়ার ইচ্ছেটা জেগে উঠতে পারতো, তখন হাত পা নাড়িয়ে তীরেও চলে অাসতে পারতো সাঁতরে। কিন্তু নদীতে ডুবে মরার সিদ্ধান্তটা মোক্ষম একদম। ডুবে যাওয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য অাছে, নিজের অসহায়ত্বকে দেখতে পারা যায়। শুধু দেখেই থাকতে হবে, হাত-পা নেড়েও কোনো উপায় বের হবেনা। হয়তো অাশার কোন ক্ষীণ কিরণ চাইবে তখন, পেয়েও যাবে হয়তো। কিন্তু সে পর্যন্ত অার পৌঁছানো সম্ভব হবেনা। শুভ্র নদীর ব্যাপারটাই বেছে নিলো, কেননা সে জানতো, এ অবস্থা থেকে কেউ বাঁচিয়ে নিতে অাসবেনা।

হাঁটতে হাঁটতে ব্রীজের ঠিক মাঝখানটায় গিয়ে থামলো শুভ্র। নীচের খরস্রোতা নদীটার দিকে ঝাপ দিয়েই দিচ্ছিলো, অাচমকা থেমে গেল সে। কি যেন একটা ভাবনার রেশ থেকে গেছে মস্তিষ্কে। ঝাপ দেয়ার পরে সেটাকে তো অার সময় দেয়া যাবেনা, তাই ভাবনাটার প্রতি সুবিচার করতেই কিছুক্ষণের ঝাপ-বিরতি নিলো। শুভ্রর হাতে সময় তো ছিল, থামলো সেকারনেই।

ঝাপ দেয়াটা কি সত্যিই প্রয়োজন!? সব প্রেমিকের মতোই প্রথমে সেখানে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে সম্পর্কটাকেই দোষ দিতে লাগলো শুভ্র, কেন জড়িয়েছিল নিজেকে!! ডুবে মরতে গেলে, অপরাধ টা কার হবে, নদীর? নদী-ই তো ডুবাবে। শুভ্রর কাছে ভাবার সময় ছিল তখন।
চোখের সামনে ভেসে অাসতে লাগলে খুব খুব মধুর কিছু স্মৃতি। যে ভালবাসার ব্যর্থতার গ্লানি মুছতে ঝাপ দেয়ার সিদ্ধান্ত, সে ভালবাসার গল্পটা কতোটা রঙিন পৃষ্ঠায় মোড়ানো, একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল। এমন কিছু অারাধ্য মুহুর্ত, যেসব মুহুর্তকে অনুভব করে অপার্থিক প্রশান্তি হয়। একসাথে কাটানো সময়গুলো, কত সুন্দর ছিল, স্মৃতিগুলো যখন একত্রে অাসতে থাকে, তখন উপলব্ধি হয়। অপ্রাপ্তির কোনো চিহ্নও দেখা যায়না কোনদিকে। একসাথে থাকা হলো না তাতে কি, স্মৃতিরা তো একসাথেই থেকে যাবে। শুভ্র বুঝতে শুরু করে, কিছু ভুৃল তার নিজেরও ছিল, সময়ও বিপক্ষে ছিল, বদলে যাওয়া তো সময়ের ধর্মই।

মৃদু হাসি খেলে যায় শুভ্রর ঠোঁটে। ঠিক যেখানটায় দাঁড়িয়েছিলো, সেখান থেকে নদীর দিকে একটু ঝুঁকে তাকিয়ে নদীকে বলে,

"অামাকে অার ডুবাতে পারবে না।"
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×