গ্রামের মানুষ,শহরের মানুষ
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের মানুষগুলো এখন আর আগের মতো সহজ-সরল না থাকলেও শহরের মানুষের মতো অতটা খারাপ হয়ে যায়নি। হাল আমলে বর্তমান কালের নোংরা আর বাজে রাজনীতির হাওয়া সেখানেও এসে লেগেছে। এখন গ্রামের মানুষজনও কেউবা এই পার্টি আবার কেউবা সেই পার্টি করে। আগের দিনে কেউ এখনকার মতো পার্টি করত না। এক সময় গ্রামের রাজনীতিকে ভিলেজ পলিটিকস বলা হত। সেই পলিটিকস শহরের লোকেরা বুঝত না । এখন টাউন পলিটিকস আর ভিলেজ পলিটিকস মিলে মিশে একাকার হয়ে গেছে। দুই নোংরা জিনিস মিলে মিশে একাকার হয়ে গেছে। ফলে বের হচ্ছে বাজে দুর্গন্ধ।
গ্রামের মানুষদের সব চেয়ে বড় সুবিধা তারা টাটকা আর তরতাজা শাক-সবজি খেতে পারে। এটা শহরে কল্পনাই করা যেতে পারে না। শহরে যে সব শাকসবজি আসে তা নানা ধরনের বিষাক্ত সার আর পেস্টিসাইড মেশানো। আর তাই শহরে আজকাল এন্টাসিড জাতীয় অষুধের এতো রমরমা বাণিজ্য। কোন কোন অষুধ কোম্পানী আছে যারা কেবল এই অষুধ বেঁচেই চলতে পারে।
আজকাল চালের বস্তায় আর পোকা ধরে না। পোকা ধরবে কি করে। চালের মধ্যে আগেই ইউরিয়া আর নানা ধরনের বিষ মিশিয়ে দেয়া হয়। ফলে এখন পোকারা আর চালের বস্তায় মজা পায না। তবে চাল যখন ভাত হয়ে মানুষের পেটে যায় তখন সেই ভাত ঠিকই ভুর ভুর করে গ্যাস উৎপাদন করে বেড়ায়।
গ্রামের মানুষও এখন ফরমালিন চিনে। কেউ কেউ এখন ফরমালিন এর প্রয়োগও করতে শিখেছে। ভেজাল, বিষাক্ততা আর গ্যাস নিয়েই চলছে আমাদের এই সব দিনরাত্রি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন