somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ২ । রাজা পরমেশ্বরা

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজা পরমেশ্বরা



অনেক দিন আগের কথা। সেই সময় সিঙ্গাপুর নামক রাজ্যে পরমেশ্বরা নামে এক জন রাজা ছিলেন। তিনি নামে মাত্র রাজা বা পুতুল রাজা ছিলেন। প্রকৃত পক্ষে সিঙ্গাপুর শ্যাম দেশীয়দের দ্বারা শাসিত হতো। এ কারণেই তিনি ছিলেন খুবই অসুখী।

এক দিন রাজার সাথে শ্যাম দেশীয় এক অফিসারের খুব ঝগড়া হয়। পরবর্তীতে রাজা তাকে হত্যা করেন। শ্যাম দেশের রাজা এ ঘটনায় খুবই ক্রুদ্ধ হন। তিনি তার সৈন্যদেরকে পরমেশ্বরাকে বন্দী করে নিয়ে আসতে আদেশ করেন।

রাজা পরমেশ্বরার পালানো ছাড়া উপায় ছিলো না। তিনি রাণী ও সৈন্যবাহিনী নিয়ে পালিয়ে গেলেন। তিনি সিঙ্গাপুর থেকে উত্তরে চলে গেলেন। শ্যামদেশীয় সেনাবাহিনী তাকে খুজে পেল না।

এক দিন পরমেশ্বরা তার লোকদেরকে বললেন, “ আমরা সুবিধা মতো একটি সুন্দর জায়গা খুজে নেব এবং একটি নতুন রাষ্ট্র শুরু করবো। যেটা হবে সবার বসবাসের জন্য নিরাপদ”।

রাজার লোকেরা তার কথায় রাজি হলো।

একদিন তারা নদীর পাশের একটি আড়াল যুক্ত জায়গায় এলেন। সেখানে পরমেশ্বরা একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সহসা তিনি তার পিছনে একটি ছোট্ট হরিণ দেখতে পেলেন। রাজার কুকুরটি হরিণটিকে শিকার করার চেষ্টা করছিলো।

হরিণ টি ভয় পেল না। সে সাহসের সাথে কুকুরটিকে প্রতিরোধ করলো। কুকুরটি পালিয়ে যেতে বাধ্য হলো।
“এই জায়গাটিকেই আমি পছন্দ করলাম। এসো এখানেই আমাদের ঘর-বাড়ি নির্মাণ করি”। রাজা পরমেশ্বরা ঘোষণা করলেন।

পরমেশ্বরা তার পাশের একটি গাছকে দেখিয়ে বললেন, “এই গাছকে তোমরা কি নামে ডাক?”
“মেলাকা গাছ, জাহাপনা”।তার লোকেরা উত্তর দিলো।
“তাহলে আমরা এই জায়গাটিকে মেলাকা নামেই ডাকবো”। রাজা ঘোষণা করলেন।
তিনি তার লোকদেরকে নতুন পাওয়া এই ভূমিতে ঘর-বাড়ি নির্মাণ উন্নয়ন কার্যক্রম শুরু করার জন্য আদেশ জারি করলেন।

উন্নয়ণ শুরু হয়ে হলো। ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করার জন্য আসতে শুরু করলো। তারপর এই রাজার শাসনে মেলাকা একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত হলো। অনেক বছর তিনি প্রজাদের নিয়ে সুখে রাজ্যত্ব করেছেন।

বি. দ্র. মেলাকা বা মালাক্কা বর্তমানে ফেডারেশন অব মালয়েশিয়ার একটি প্রদেশ।

রাজা পরমেশ্বরা সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×