আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কাজের জন্য মালয়েশিয়া যায়। আর যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা বেড়াতে আর শপিং করতে মালয়েশিয়াতে যায়। কেউ কেউ আবার অন্য কোন প্রয়োজনে যায়। তবে বাংলাদেশের অনেক মানুষের গন্তব্য এখন মালয়েশিয়া।
খেটে খাওয়া মানুষ শ্রম বিক্রি করতে যায় মালয়েশিয়া। তাদের স্বপ্ন থাকে কষ্ট করে হলেও কিছু টাকা সঞ্চয় করে দেশে ফিরে আসা।
মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত (Ringgit)। আর পয়সাকে বলে সেন (Sen)।
মালয়েশিয়াতে ব্যাংক নোট চালু হয় ১৯৬৭ সালে। প্রথম সিরিজ নামে পরিচিত সেই সময় ১,৫,১০, ৫০, ১০০ ও ১০০০ রিঙ্গিতের নোট চালু হয়।
দ্বিতীয় সিরিজ চালু হয় ১৯৮২ সালে। এই সিরিজের নোটগুলো ১,৫,১০,২০,৫০, ১০০, ৫০০ ও ১০০০ রিঙ্গিতের। বর্তমানে চালুকৃত নোটগুলো চতুর্থ সিরিজের। ২০১২ সালে চতুর্থ সিরিজ চালু হয়। আজ অবধি তা চালু আছে।








২০১২ সালে চালুকৃত নোটগুলোই এখন বাজারে বেশী দেখা যায়। আগের নোটগুলো তেমন একটা চোখে পড়ে না।
বৃটিশ আমলে মালয়েশিয়ার মুদ্রাকে ডলার বলা হত। তখন বাজারে ১০০ ডলারের নোট থাকলেও এখন সর্বোচ্চ ১০০ রিঙ্গিতের নোট চালু আছে। রিঙ্গিতকে প্রকাশ করা হয় RM প্রতীক দিয়ে।প্রতীকটি ১৯৯৩ সালে গৃহীত হয়। মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়া ছাড়াও মালয়েশিয়ার সীমান্তবর্তী ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ব্যবহৃত হয়।
বিনিময় হারঃ
আজ ২৯ এপ্রিল ২০১৮ তারিখের বিনিময় হার
১ ডলার = ৩.৯১৯৭৪ রিঙ্গিত
১ রিঙ্গিত = ২১.৫৯ টাকা
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নামঃ ব্যাংক নেগারা মালয়েশিয়া (Bank Negara Malaysia)। ২৬ জানুয়ারি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাজারে চালু নোটগুলো ২০১২ সালে প্রবর্তিত হয়।
ব্যাংক নোটসমুহঃ RM1, RM5, RM10, RM20, RM50, RM100
কয়েনঃ 5, 10, 20, 50 sen
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




