রাতে ঘুমাচ্ছেন না মাহাথির
১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার রাতের ঘুমও বাদ দিয়েছেন প্রধানন্ত্রী। মাহাথির পত্নী তুন ডাঃ সিতি হাসমাহ ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন যে, তার স্বামী প্রধানমন্ত্রীর শপথ নেয়ার পর রাতে প্রায় ঘুমাচ্ছেন না। তিনি বলেন, " আমি তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত কেননা, তিনি পর্যাপ্ত নিদ্রা পাচ্ছেন না। প্রতি রাতে ৪টা/৫টা পর্যন্ত জেগে থেকে ২০০ এর মতো সরকারী নথি দেখেন। আবার সকাল ৭টায় তিনি অফিসে চলে যাচ্ছেন। অনেক মালয়েশিয়ানও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কয়েক দিন পরে ৯৩ বছরে পা দিবেন তিনি। এসময় কঠিন পরিশ্রম শরীরে সইবে না। তাই দ্রুত নতুন মন্ত্রীসভা শপথ নিলে তার পরিশ্রম কিছুটা কমবে।

ঘুম বাদ দিয়ে সরকারী নথি দেখছেন মাহাথির
নতুন সরকারে প্রধানমন্ত্রী মাহাথির মুহামাদ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন। আর তার উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ মহিলা বিষয়ক মন্ত্রণাণয়ের দায়িত্ব নেবেন। আজ জোটের কার্যালয় ইয়াইয়াসান সেলাঙ্গরে তার জোট পাকাতান হারাপান এর প্রেসিডেনশিয়াল কাউন্সিলের মিটিং এর পর আয়োজিত প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি আরো জানান রাজপ্রাসাদ সম্মতি দিলে আগামী সোম বার তার কেবিনেটের ১৩ জন মন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে। এ ব্যাপারে তিনি চেষ্টা করছেন। মালয়েশিয়ার ১৪ তম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেও তার মন্ত্রী সভা এখনো গঠিত হয়নি। কয়েক জনের নাম ঘোষিত হয়েছে মাত্র
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন