
এবার মাহাথিরের সাথে দেখা করতে এলেন ভারতের প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এর আগে ব্রুনেই এর সুলতান ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীগণ মাহাথিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কুয়ালালামপুরে আসেন। সেই হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয় সরকার প্রধান হিসাবে মাহাথিরকে সামনাসামনি শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।
[ভিডিওতে দেখুনঃ]
নরেন্দ্র মোদী দেখা করলেন মাহাথিরের সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩১ মে ২০১৮ সকাল সাড়ে এগারোটায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথিরের সাথে তার অফিসে দেখা করেন। এসময় মিঃ মোদী নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান
মিঃ মোদী ৯ মে র নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ মাহাথির কে ব্যক্তিগতভাবে তার শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আজ কুয়ালালামপুরে এক সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। দুই প্রধানমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাত। মিঃ মোদী এর আগে ২০১৫ সালের ২৩ নভেম্বর মালয়েশিয়া সফর করেন। মাহাথির ছাড়াও মিঃ মোদী মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডঃ উয়ান আজিজাহ ও তার স্বামী পাকাতান হারাপান এর ডি ফ্যাক্টো নেতা আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করবেন। উল্লেখ্য, ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক খুবই সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দক্ষিণ এশিয়ায় ভারত মালয়েশিয়ার সব চেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০১৭ সালে ভারতের সাথে মালয়েশিয়ার মোট বাণিজ্যের পরিমাণ ৬১.৪৩ বিলিয়ন রিঙ্গিত। মিঃ মোদী বর্তমানে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া সফর করছেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
