এই ব্যাপারটি আসলে খুব মজার। এই কারণে যে আজ ১ জুন ২০১৮ থেকে মালয়েশিয়ায় অনেক জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। ভাবা যায়।

কিংবা একটু ঘুরিয়ে বলা যায় যে, অনেক জিনিস কিনতে খরচ কম লাগবে। কেননা, মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট ঘোষণা নির্বাচনের আগে তাদের ঘোষণায় বলেছিল তারা বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আগের সরকার কর্তৃক প্রবর্তিত GST Tax ( Service and Goods Tax) করবে। সেই অনুযায়ী আজ থেকে বাজারে পণ্য কিনলে ক্রেতাকে আর আগের মতো ৬% জিএসটি পরিশোধ করতে হবে না। তাই কেনাটাকার খরচ কমে যাচ্ছে আজ থেকে।
এটা এক ধরনের Tax Holiday. কারণ ১লা সেপ্টেম্বর থেকে SST নামে আরেকটি ট্যাক্স চালু হতে যাচ্ছে। তবে সেই ট্যাক্সে নাকি সাধারণ ক্রেতাদের উপর কোন প্রভাব পড়বে না।
অর্থমন্ত্রণালয় জানিয়েছে, পহেলা জুন ২০১৮ তারিখ থেকেই জিএসটি হবে শূণ্য শতাংশ। মন্ত্রণালয় আরো জানিয়েছে- বর্তমানে চালু ৬% পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারা দেশে ০% বলে বাস্তবায়িত হবে।
উল্লেখ্য , ২০১৪ সালে নাজিব তুন রাজাকের সরকার পণ্য ও সেবার উপর ৬% হারে কর ধার্য করে। ফলে অনেক পণ্যের দাম বেড়ে যায়। অনেক সেবার জন্য মানুষকে অতিরিক্ত ৬% অর্থ খরচ করতে হয়।
মাহাথির শুরু থেকেই এই ট্যাক্সের বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে।
জিএসটির একটি মজার ব্যাপার ছিল, কোন পর্যটক যদি জিএসটি আওতাধীন কোন পণ্য কেনেন তবে তিনি দেশে ফেরার সময় বিমান বন্দরে তার জিএসটির একটা অংশ ফেরত পেতেন। বিমান বন্দরে এর জন্য পৃথক ডেস্ক ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
