somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মালয়েশিয়ায় জিরো জিএসটিঃ কেবল সিগারেটের দাম কমলো না!

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জিএসটি বাতিলের পর আজ প্রথম বাজারে গেলাম। অবাক কান্ড। অনেক জিনিসের দাম কমে গেছে। দোকানে দোকানে জিএসটি জিরো সংক্রান্ত নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। তবে ক্যাশিয়ারদের একটু কষ্ট হচ্ছে। কারণ তাদের কম্পিউটারে সব গুলো মূল্য হালনাগাদ করতে না পারার কারণে জিএসটি মাইনাস করতে হচ্ছে। তবে বড় বড় সুপার শপে সব ঠিকঠাক। আগে যে জিনিস দুদিন আগে যে জিনিস কিনতে ১০৬ রিঙ্গিত লাগতো এখন সেটা ১০০ রিঙ্গিতে কিনতে পারার আনন্দ নিয়ে ক্রেতারা বেশ আমেজে আছে।

সব কিছুর দাম কমলেও সিগারেটের দাম কমছে না। আজ মালয়েশিয়ার অর্থমন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, জিএসটি জিরো হলেও সিগারেটের দাম কমানো হচ্ছে না। ফলে শূণ্য জিএসটি ধূমপায়ীদের জন্য কোন সুখবর বয়ে আনেনি। এখানে এক প্যাকেট মার্লবরো সিগারেটের দাম ১৭ রিঙ্গিত। এখন সবাইকে এই দামেই কিনতে হবে।

আজকে যে জিনিসটি খুব সুলভে কিনতে পারলাম যেটা হলো ডিম। ৩০ টি ডিমের প্যাকেটের দাম পড়েছে মাত্র ৭ রিঙ্গিত।

আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.২৫ টাকা

সেই হিসাবে বাংলাদেশের টাকা ৩০ টি ডিমের দাম পড়লো ৭গুণন ২১.২৫= ১৪৮.৭৫
হিসাবটি আমি এই কারণে দিলাম যে, মালয়েশিয়া হচ্ছে ( পাকিস্তানকে বাদ দিয়ে) বাংলাদেশের সব চেয়ে কাছের ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ। আমাদের অনেক কিছুর মিল আছে। রমজান চলছে দুই দেশেই। ঢাকায় নাকি একটি ডিম ৭ টাকা করে। সেই হিসাবে এই ডিমের দাম বাংলাদেশে হবে ২১০ টাকা ।



কিছু দিন আগে আমার সাথে মালয়েশিয়ান এক ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল। তিনি একজন পোল্ট্রি বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশে যাবেন। আমি বাংলাদেশের নাগরিক শুনে কিছু কথা বার্তা বলতে আগ্রহ প্রকাশ করলেন।

অনেক কথার মাঝে আমার একটি কথা ছিলঃ মালয়েশিয়াতে মনে হয় অনেক পোল্ট্রি অনেক বেশী।
- তোমার এটা মনে হবার কারণ কি?
- কারণ আমি যখন Tesco কিংবা Giant –এ কেনাকাটা করতে যাই তখন দেখি অজস্র ডিম থরে থরে সাজানো। মনে হয় যেন ডিমের পাহাড়। এতো ডিম কোথা থেকে আসে?
- তোমার বাংলাদেশের পোল্ট্রি সম্পর্কে তোমার তো দেখি কোন ধারণাই নেই!
- কেন স্যার? আপনার এটা কেন মনে হলো?
- তুমি তো জাননা, আমি কাজী পোল্ট্রি নামক একটি কোম্পানীর পরামর্শক হিসাবে কাজ করি। তুমি কল্পনাও করতে পারবে না কত বড় এটা। পুরো মালয়েশিয়ার পোল্ট্রি একত্রিত করলেও কাজীর সমান হবে না। তুমি খোজ নিয়ে দেখ।
বাইরে একটু বোকার ভাব দেখালেও আমার খুব খুশী লাগছিল এই ভেবে যে দেশের কোন একটা জিনিস নিয়ে বিদেশীর মুখে প্রশংসা শুনছি।

আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, ভদ্রলোকের কাছে দেশের প্রশংসা শুনে কেন জানি আমার মন খুব ভালো হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০২
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×