somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগণের ১২৭ মিলিয়ন রিঙ্গিত।

২৮ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( জনগণের অংশগ্রহণে সর্বশেষ জমার পরিমাণ )।



-১-


দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির । এটা হবে তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাপান সফর করেন।

ইন্দোনেশিয়া আসিয়ান জোটের একটি প্রভাবশালী দেশ। প্রতিবেশী এ দেশটি মালয়েশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ও বন্ধু রাষ্ট্র। ইন্দোনেশিয়া অনেক বড় একটি দেশ। পৃথিবীর সব চেয়ে বড় মুসলিম দেশ এটি।

২০১৭ সালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭২.৬৩ বিলিয়ন রিঙ্গিত যা ২০১৬ সালের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছিল। বৈশ্বিক ভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ৭ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর আসিয়ান জোটের ক্ষেত্রে এই এটি তৃতীয়।


-২-

রাষ্ট্রীয় দেনা পরিশোধের জন্য মাহাথির কর্তৃক গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia ।


২৭ জুন ২০১৮ তারিখ পর্যন্ত সর্বশেষ আপডেটে, এই ফান্ডে জনগণ কর্তৃক জমাকৃত অর্থের পরিমাণ ১২৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে।


মাহাথির যেন হ্যামিলনের এক বাশিঁওয়ালা। সবাই তার ডাকে অভুতপূর্ব সাড়া দিয়েছেন। এটি একটি প্রতীকী অনুদান। সবাই যেন ঋণের ব্যাপারে সতর্ক হয়। তিনি এই ক্ষেত্রে সফল এটা বলাই যায়।


-৩-

১০ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মাহাথির। ২১ মে পর্যন্ত একাই সামাল দেন পুরো কেবিনেট। ২২ মে তার কেবিনেট । সদস্য সংখ্যা তিনি সহ ১৪। গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ে এখনো মন্ত্রী নেই। তাকেই সামলাতে হচ্ছে এই সব মন্ত্রণালয়। আশা করা যায় ২ জুলাই এর পর তার কাজের চাপ কমে আসবে।

মাহাথির জানিয়েছেন, ২ জুলাই পার্লামেন্ট অধিবেশন বসার আগেই নতুন মন্ত্রীরা শপথ নেবেন। তাদের তালিকা চূড়ান্ত। তালিকাটি রাজার কাছে পাঠানো হয়েছে। এখন রাজা সময় দিলেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

২ জুলাই পার্লামেন্ট অধিবেশন বসবে। এই প্রথম মালয়েশিয়াতে এক জন মহিলা স্পিকার হতে পারেন বলে জোর আলোচনা আছে।


সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×