somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

দুর হ’ মাস্তানী !

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাধীনতার প্রায় অর্ধ শতক হয়ে এলো। এটি অনেক আনন্দের একটি ব্যাপার ।

কিন্তু বাংলাদেশের কম পক্ষে ৪/৫ কোটি লোক জানেই না যে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস নামে আমাদের একটি দিবস আছে।
নুন আনতে যাদের যাদের পান্তা ফুরায় তাদের আবার দিবস! তাদের আবার রাত্রি। বেঁচে থাকাটাই যাদের কাছে পরম পাওয়া তাদের কাছে কোন দিবস আর রাত্রি হিসাব নিকাশ থাকে না।

স্বাধীনতার ৪৭ বছরে আর যা কিছু না হোক দেশে প্রচুর নেতা বেড়েছে। বেড়েছে মাস্তান। বেড়েছে মাস্তানী। কাজ না করেও প্রচুর ইনকাম করার মহান উদ্দেশ্য নিয়েই মাস্তান শ্রেণীর উৎপত্তি। মাস্তানদের রয়েছে নিজস্ব বাহিনী। তাদের আবার রয়েছে সুন্দর সুন্দর নাম। যেমন ঠোট-কাটা মখলেছ, কান-কাটা আবুল ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে এদের আবার নাম ধরে ডাকা যাবে না। বলতে হবে,‘বড় ভাই’। এই সব বড় ভাইরা এখন সমাজের বিরাট ফাক্টর হয়ে দেখা দিয়েছে। উপায় নাই।

বড় ভাইয়ের থাকে বড় বড় উসকু-খুসকু চুলের বাহার। হাতে কয়েকটা আংটা। পকেটে বিদেশী মাল! তাকে দেখলেই সালাম দিতে হবে। নইলে খবর আছে! সমাজের মুরুব্বি হলেন তারা। তাদেরকে সমীহ না করলে খবর আছে!

জমিজমা বেঁচে একটা ঘর তুলবেন। বড় ভাইকে টাকা দিতে হবে। নইলে ঘর তোলার সাধ চিরতরে মিটিয়ে দেবে। সব বেচে টেচে বাজারে ব্যবসার জন্য দোকান করবেন? বড় ভাইতে ভ্যাট দেবেন না তা কি হয়?

নির্বাচন এলে নেতারা এসে বড় ভাইয়ের পায়ে পড়েন। বড় ভাইয়ের সমর্থন না হলে নির্বাচনে জেতা এতো সোজা নয়। বড় ভাইয়েরা নেতাদের শক্তি।

এই সব বড় ভাইয়ের বাবা-মা রা আছেন মহাসুখে। তাদের গুণধর পোলার কারণে তারা পথে ঘাটে হাজার হাজার সালাম পান। একটি শান্ত-শিষ্ট সুবোধ ছেলের বাপ হওয়ার চেয়ে একটি মাস্তান পোলার বাপ হওয়া কতইনা ভাগ্যের কথা!

সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট এরশাদ বাংলাদেশে ৮ টি প্রদেশ করার কথা ঘোষণা দিয়েছেন। বড়ই পুরাতন ঘোষণা ! বাংলাদেশের মাস্তান সম্প্রদায় অনেক আগেই দেশকে অনেকগুলো প্রদেশে ভাগ করে রেখেছে। এক প্রদেশের মাস্তান আরেক প্রদেশে গিয়ে মাস্তানী করতে পারে না। ভিসা নিয়ে গেলেও না! ঢাকা শহরের রয়েছে অনেক গুলো প্রদেশ। গুলিস্তান প্রদেশের মাস্তান ফার্মগেট প্রদেশে গিয়ে মাতবরি ফলাতে পারেনা। আইন বড় কঠিন!

আপনি কি জানেন যে, বাংলাদেশ থেকে কখনোই মাস্তানী দূর হবে না! কারণ তাদের শিকড় অনেক গভীরে। আমরা চাইলেই শেকড় তুলতে পারবো না। কেউ কি জানেন যে, এই শিকড় কত গভীর??? যত দিন বাংলাদেশ আছে তত দিন মাস্তান থাকবে,থাকবে মাস্তানী। আমি যদি গলা ফাটিয়ে বলি: দুর হ’ মাস্তানী ..। তাহলে আমি নিজেই পৃথিবী থেকে দূর হয়ে যাব।

( এই পোস্টটি ২৭ শে মার্চ, ২০১০ রাত ২:৩৪ এই ব্লগে পোস্ট করা হয়েছিল। মনে হয় এখনো এর প্রাসঙ্গিকতা আছে। )
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×